প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

D.EL.ED: ডিএলএড কোর্সে ভর্তি নেওয়া যাবে না এখন, নির্দেশ কলকাতা হাইকোর্টের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ডিএলএড কোর্সে ভর্তি প্রক্রিয়ায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, ২০২১-২৩ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তির জন্য এখন আর কোনও আবেদন গ্রহণ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ।

২০২১ শিক্ষাবর্ষে যে ডিএলএড কোর্স শুরু হয়, তা শেষ হওয়ার কথা ২০২৩ সালে। এনসিইটি-র গাইডলাইন মেনে এই কোর্সের জন্য ২০০টি কর্মদিবসের প্রয়োজন। কিন্তু গত ২৮ ডিসেম্বর পর্ষদ এই শিক্ষাবর্ষে ভর্তির জন্য নতুন করে আবেদন গ্রহণের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করেছে। জানুয়ারির প্রথম থেকে এই আবেদন গ্রহণ শুরু হয়েছে। ৬ জানুয়ারি পর্যন্ত আবেদন নেওয়া হবে।

অভিযোগ, এই শিক্ষাবর্ষ শেষ হতে বাকি আর মাত্র কয়েক মাস। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে কীভাবে পর্ষদ ভর্তির আবেদনের জন্য বিজ্ঞপ্তি দিতে পারে। এমনকী আবেদন ফি নিয়ে অভিযোগ ওঠে।

মামলাকারীদের কথায়, এই কোর্সের ভর্তির আবেদন করতে জেনারেলদের জন্য ৩০০ টাকা ও তপসিলি ও উপ তপসিলি জাতির জন্য লাগে ১৫০ টাকা। আপত্তির কারণ নতুনভাবে এই শিক্ষাবর্ষে আবেদনের জন্য নেওয়া হচ্ছে তিন হাজার টাকা।

২০২২-২৩ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তির বিষয়ে পর্ষদের নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে এদিন আদালত, ভর্তি প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল।

এই মামলার পরবর্তী শুনানি আগামী ৫ জানুয়ারি। সেই শুনানিতে সবপক্ষকেই ভর্তি প্রক্রিয়া সম্পর্কে নিজের বক্তব্য জানানোর কথা বলা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, যাঁরা ইতিমধ্যেই নতুন করে ভর্তির আবেদন করেছেন, তাঁদের কী হবে? তার উত্তর মিলবে আদালতের রায়ের পরই।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন