প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

CPIM on Lalbazar: বিমান বসুর নেতৃত্বে লালবাজার অভিযানে বামেরা!আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন মহম্মদ সেলিম : দেখুন ভিডিও

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে শুক্রবার বিকেলে লালবাজার অভিযানে নামল বামেরা। নেতৃত্বে রয়েছেন দলের বর্ষীয়ান নেতা, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। দেখুন ভিডিও

তাৎপর্যপূর্ণভাবে এদিন ৩০ ঘণ্টার কর্মসূচি নিয়ে পথে নেমেছে বামেরা। বিমান বসু জানিয়েছেন, যেখানে বাধা দেওয়া হবে, সেখানেই কর্মী সমর্থকদের নিয়ে অবস্থানে বসে পড়বেন তাঁরা। অবস্থান চলবে আগামীকাল শনিবার সকাল ১০টা পর্যন্ত। দেখুন ভিডিও

অভিযানকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় লৌহপ্রাচীরে মোড়া হল কলকাতা পুলিশের সদর দফতর। অতীতে ২ সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকদের অভিযানকে ঘিরেও একই ছবি দেখা গিয়েছিল লালবাজারে।

আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনে দোষীদের কঠোরতম শাস্তি, তথ্যপ্রমাণ লোপাটে জড়িতদের হেফাজতে নেওয়া এবং কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগের দাবিতে ১৩ সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক আগেই দিয়েছিল বামেরা। পূর্ব নির্ধারিত সেই ঘোষণা অনুযায়ী, এদিন বউবাজার থেকে লালবাজারের উদ্দেশে মিছিল শুরু করেছে বামেরা।

দলের সদ্যপ্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে মাল্যদান করে মিছিল শুরু হয়। কলকাতা পুলিশ কমিশনারের উদ্দেশে বিমান বসু বলেন, “পুলিশ কমিশনারকে গিয়েই জিজ্ঞেস করুন না, ওনার কি সত্যিই যোগ্যতা রয়েছে ওই পদে বসার?” একই সঙ্গে তিনি জানান, “আমরা যুদ্ধ করার জন্য পথে নামিনি। নেমেছি নির্দিষ্ট দাবি নিয়ে। পুলিশ যেখানে আটকাবে আমরা সেখানেই অবস্থানে বসে পড়ব।” 

এদিকে বামেদের এই অভিযান ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে লালবাজারের। গত ২ সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানকে ঘিরে ফিয়ার্স লেনে যেভাবে পুলিশের ব্যারিকেড তৈরি করা হয়েছিল, এদিনও সেই একই ছবি সামনে এসেছে। ৯ ফুট উচ্চতার লৌহ প্রাচীর দিয়ে ঘেরা হয়েছে কলকাতা পুলিশের সদর দফতর।

ফিয়ার্স লেনের অদূরে বি বি গাঙ্গুলি স্ট্রিটে লোহার ব্যারিকেডে আটকে দেওয়া হয় বামেদের। তবে পাল্টা প্রতিরোধের পথে না হেঁটে সেখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান শুরু করেন বাম কর্মী, সমর্থকরা। বিমানবাবু জানিয়েছে, রাতভর চলবে এই অবস্থান কর্মসূচি।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন