প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•গ্রেফতার বনগাঁর প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস ,বেআইনি অস্ত্র রাখার অভিযোগ : দেখুন ভিডিও •‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন?

Covid 19: বাংলায় জারি কড়া বিধি, মদ বিক্রি বা পানে নেই নিষেধাজ্ঞা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। শনিবার এ রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৫১২ জন। তার মধ্যে কলকাতাতেই আক্রান্তের সংখ্যা দু’‌ হাজারের বেশি। তার পরেই নড়চড়ে বসে রাজ্য সরকার।

কোভিড রুখতে রবিবার একগুচ্ছ বিধি নিষেধ আরোপ করা হয়। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সেসব ঘোষণা করেছেন। সোমবার থেকে রাজ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সন্ধে ৭টার পর লোকাল ট্রেন বন্ধ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন এবং মেট্রো। তবে দূরপাল্লার ট্রেনে নিষেধাজ্ঞা নেই। রাত ১০টা থেকে জারি নাইট কার্ফু। তখন নিজের গাড়িতেও বাড়ি থেকে বেরনো যাবে না। তবে পানশালা নিয়ে আলাদা কোনও নিয়ম জারি করেনি রাজ্য সরকার।

রেস্তোরাঁ, শপিং মলের মতো পানশালাতেও ৫০ শতাংশ গ্রাহক এক সঙ্গে থাকতে পারবেন। তার বেশি নয়। রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে রেস্তোরাঁ, পানশালা। যদিও অতক্ষণ বসে থাকা যাবে না পানশালায়। কারণ মনে রাখতে হবে, রাত ১০টার পর রাস্তায় বেরনো যাবে না কোনও মতেই। তাই মদ্যপান বা খাওয়াদাওয়ার আসর আগেই গুটিয়ে ফেলতে হবে। 

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন