প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

Covid: স্বস্তি!‌ সোমবার রাজ্যে দৈনিক আক্রান্ত ৫ হাজারের নীচে নামতেই বিধিনিষেধ কিছুটা শিথিল করল বনগাঁ পুরসভা

deshersamay

Share article:

দেশের সময়, বনগাঁ: বছরের শুরুতে আচমকাই হুড়মুড়িয়ে বেড়েছিল সংক্রমণ।পেরিয়েছিল ২৫ হাজারের গণ্ডি। শীর্ষে ছিল বরাবর কলকাতা। কিন্তু সোমবার স্বাস্থ্য দপ্তর যে পরিসংখ্যান প্রকাশ করল, তা অনেকটাই স্বস্তি দিল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫০০০–এর কম জন আক্রান্ত। আর কলকাতায় তা ৫০০–রও কম। স্বস্তি দিয়েছে সংক্রমণের হারও। রাজ্যে এখন সংক্রমণের হার ৮.‌৮৪ শতাংশ।

সংক্রমণের বাড় বারন্ত রুখতে দশ দিনের করোনা বিধি লাগু হওয়ায় বনগাঁ পুরসভা এলাকাতেও কমলো করোনার সংক্রমণ। আর তাই ব্যবসায়ী সংগঠনগুলির আবেদনে সাড়া দিয়ে বিধিনিষেধও কিছুটা শিথিল করল বনগাঁ পুরসভা। সোমবার থেকে পুরসভার এই নতুন সিদ্ধান্ত কার্যকরী হল। 

লকডাউনে না গিয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত ১৫ জানুয়ারী থেকে বেশ কিছু বিধিনিষেধ জারি করে বনগাঁ পুরসভা। সেখানে বিভিন্ন সবজি এবং মাছ বাজারগুলি সকাল ৭ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত এবং অন্যান্য স্থায়ী দোকানগুলি সকাল ১১ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত খোলা রাখার কথা ঘোষনা করে পুরসভা। প্রায় দশ দিন ধরে এই নিয়ম চলার মধ্যেই পুরসভার কাছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে দোকান খোলা রাখার সময়সীমা বাড়ানোর অনুরোধ জানানো হয়। সেই অনুযায়ী নতুন সিদ্ধান্ত নিল বনগাঁ পুরসভা।  

পুরসভার প্রশাসক গোপাল শেঠ জানান, দুসপ্তাহ আগেও শহরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৬ থেকে ২৭ জন। সেটি কমে গিয়ে বর্তমানে ৩ থেকে ৪ জনে দাঁড়িয়েছে। আর তাই বিধিনিষেধও কিছুটা শিথিল করা হয়েছে। আজ থেকে সবজি এবং মাছ বাজারগুলি সকাল ১১ টার বদলে ১২ টা পর্যন্ত এবং অন্যান্য স্থায়ী দোকান সন্ধে ৭ টার পরিবর্তে রাত ৯ টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে মিষ্টি এবং হোটেল সহ অন্যান্য খাবারের দোকানের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকছে না। পুরসভার নির্দেশ মতো সোমবার থেকেই পুরসভার বেঁধে দেওয়া নিয়ম মেনে চলছেন স্থানীয় ব্যাবসায়ীরা৷

 

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন