প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ ক্লাস ওয়ান থেকে পুরো বদলে যাবে সিলেবাস,পড়াশোনায় ফের ফিরবে মন, স্কুল পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ সরকারের!  জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

CM on Narayan Debnath: ‘‌কমিক্স জগতের অপূরণীয় ক্ষতি’‌, নারায়ণ দেবনাথের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ :‌ বাংলার বিখ্যাত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্রর চলে যাওয়ার পরে ৪৮ ঘণ্টাও পেরোল না। ফের দুঃসংবাদ। চলে গেলেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র নারায়ণ দেবনাথ। ৯৬ বছরের কমিকশিল্পী বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজ সকালে।নারায়ণ দেবনাথের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার সাহিত্য ও সংস্কৃতি জগত। শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লিখেছেন, ‘‌বিশিষ্ট শিশুসাহিত্য শিল্পী ও কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি। তাঁর সৃষ্টি ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে ফন্টে’ প্রভৃতি চরিত্র কয়েক দশক ধরে মনে চিরস্থায়ী আসন লাভ করেছে। আমরা তাঁকে ২০১৩ সালে বাংলার সর্বোচ্চ পুরস্কার ‘‌বঙ্গবিভূষণ’‌ প্রদান করতে পেরে গর্বিত। তাঁর মৃত্যু অবশ্যই সাহিত্য সৃজনশীলতা এবং কমিক্স জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।’‌

আমি নারায়ণ দেবনাথের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।”
গত ২৪ ডিসেম্বর দক্ষিণ কলকাতায় বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ফুসফুস এবং কিডনির সমস্যা বাড়ছিল তাঁর, রক্তে অক্সিজেনের মাত্রা কমছিল। রক্তচাপ ওঠানামা করছিল। অবস্থার আরও অবনতি হওয়ায় ১৬ জানুয়ারি তাঁকে বাইপ্যাপে এবং পরে ভেন্টিলেশনে দেওয়া হয়। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। আজ, মঙ্গলবার সকাল ১০টা ১৫ নাগাদ প্রয়াত হন তিনি।

নারায়ণ দেবনাথের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‌আমার সঙ্গে ওঁর ব্যক্তিগত পরিচয় ছিল। তবে উনি কখনওই বেশি কথা বলতেন না। খুব বিনয়ী মানুষ ছিলেন। নিজের কথা প্রায় বলতেনই না। আমার সঙ্গে বেশ কয়েকবার তাঁর দেখা হয়েছে। তবে কখনওই যে খুব আড্ডার পরিবেশ তৈরি হয়েছিল এমন নয়। ওই যে বললাম, একটু লাজুক মানুষ ছিলেন, কুণ্ঠা ছিল কথা বলায়। তাঁর ঐকান্তিকতা ও নিষ্ঠার কোনও তুলনা নেই। সারাজীবন অবিশ্রাম কাজ করে যেতে পেরেছেন। তাঁকে বাঙালি বহুদিন মনে রাখবে।’‌

৯৬ বছরের নারায়ণ দেবনাথ অনেক দিন থেকেই বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন। আগেও একাধিক বার চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর চিকিৎসার দায়িত্ব নিয়েছিল রাজ্য সরকার। বেলভিউ ক্লিনিকে তাঁর চিকিৎসার জন্য গড়ে তোলা হয়েছিল  মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড। তবে প্রবল চেষ্টার পরেও তাঁকে সুস্থ করে তুলতে পারলেন না চিকিৎসকরা। বিদায় নিলেন শিল্পী।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন