প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

চন্দ্রনাথ খুনে ২ কোটির সুপারি, ‘ভাইপো গ্যাং’ জড়িত! ‘কল রেকর্ড শুনেছি’, নন্দীগ্রামে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

deshersamay

Share article:

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের ঠিক দু’দিনের মাথায় মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঝাঁজরা করে দেওয়া হয়েছিল তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সর্বক্ষণের সঙ্গী ও আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে । গোটা রাজ্যে হইচই তুলে দেওয়া সেই তোলপাড় ফেলা হত্যাকাণ্ডের নেপথ্যে এবার সরাসরি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর শাগরেদদের দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার নন্দীগ্রাম উপনির্বাচনে নিহতের মা হাসিরানি রথের দলীয় মনোনয়ন পেশের পর শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ— ‘‘আমি যা খবর পেয়েছি তাতে চন্দ্রনাথ খুনের পিছনে ভাইপো গ্যাং রয়েছে। ২ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছে শুটারদের।’’

খুনের পরিকল্পনা সংক্রান্ত যাবতীয় তথ্যের কথা প্রকাশ্যে এনে শুভেন্দু দাবি করেন, ‘‘আমি ডায়মন্ড হারবারের অনেক লোকের কল রেকর্ডিং শুনেছি। তবে এখন মামলা বিচারাধীন, তাই বেশি কিছু বলব না।’’ একাধিক ফোন কল রেকর্ডিং তাঁর হাতে থাকার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে, ঘটনার আসল সূত্র ধরে টান দিলে জল কত দূর গড়াবে তা আন্দাজ করা কঠিন নয়।

উল্লেখ্য, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলকে হারিয়ে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরপরই হামলা হয়েছিল মধ্যমগ্রামে। বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান শুভেন্দুর ছায়াসঙ্গী। পরবর্তীতে আদালতের নির্দেশে তদন্তভার হাতে নেয় সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এ পর্যন্ত ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত সন্দেহে ৭ জনকে গ্রেফতার করলেও, এই খুনের মাস্টারমাইন্ড কে বা কারা, তা নিয়ে আইনি জটিলতা বহাল রয়েছে।

সেই আবহেই প্রয়াত সহকারীর স্মৃতি ও আবেগ পুনরুজ্জীবিত করতে নন্দীগ্রামের লড়াইয়ে চন্দ্রনাথের বৃদ্ধা মা হাসিরানি রথকে প্রার্থী করেছে পদ্মশিবির। প্রার্থীর মনোনয়ন পেশের দিনে অভিষেকের গ্যাংয়ের বিরুদ্ধে সরাসরি খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী রাজ্য রাজনীতির উত্তাপ এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিলেন।

Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন