প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

Child at Play: পুতুল নিয়ে খেলতে গিয়ে শিশুর গলায় ঢুকে যায় বাঁশি, তারপর…

deshersamay

Share article:

দেশের সময়: পছন্দের পুতুল নিয়ে খেলছিল একরত্তি। খেলতে খেলতে সেই পুতুল মুখে দেয় ওই শিশুটি। অমনি পুতুলে থাকা বাঁশি তার গলায় চলে যায়। দম আটকে আসায় শিশুটি কাঁদতে শুরু করে। ছুটে আসে বাড়ির লোকজন। তাঁরা বিষয়টি বুঝতে পেরেই নিয়ে যান কাছের স্বাস্থ্যকেন্দ্রে।

সেখানকার চিকিৎসকরা কিছু ওষুধ দিয়ে ছেড়ে দেন। বলেন, বাঁশি পেটে চলে যাবে। তারপর বেরিয়ে যাবে মলের সঙ্গে। কিন্তু শিলিগুড়ি সংলগ্ন আমবাড়ির বাসিন্দা ওই শিশুর পরিবারের উদ্বেগ ক্রমেই বাড়ছিল। কারণ, শিশুটি শ্বাস নেওয়ার সময় তার গলার ভিতর থেকে বাঁশির শব্দ শোনা যেত। এরপরই তারা শিশুটিকে উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি করে।

সিটি স্ক্যান করে দেখা যায়, ডানদিকের ফুসফুসে আটকে রয়েছে বাঁশিটি। অস্ত্রোপচার করা দরকার। কিন্তু তা খুবই ঝুঁকিপূর্ণ। অস্ত্রোপচার থেকে ফুসফুসে সংক্রমণের ভয়ও রয়েছে। তা সত্ত্বেও অপারেশন করা হয়। আর তাতেই সফলভাবে বিবেক রায় নামে ওই শিশুর ফুসফুস থেকে বাঁশিটি বের করা সম্ভব হয়েছে। এখন সে সম্পূর্ণ সুস্থ।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন