প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Cancer Treatment: ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য বনগাঁয় ওপিডি পরিষেবা চালু হল এইচসিজিইকো সেন্টারের উদ্যোগে

deshersamay

Share article:

দেশের সময় ,বনগাঁ: ক্যান্সার আক্রান্ত রোগীকে এতোদিন চিকিৎসার জন্য কলকাতায় ছুটতে হতো। এখন থেকে সীমান্ত শহর বনগাঁতে বসেই সেই পরিষেবা পাওয়া যাবে। বেসরকারি সংস্থা এইচসিজিইকো ক্যান্সার সেন্টারের উদ্যোগে বনগাঁয় ওপিডি পরিষেবা চালু হল।

শুক্রবার এই পরিষেবার উদ্বোধন হল। সেখানে উপস্থিত ছিলেন দুই ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডা: শশাঙ্কশেখর দাস, ডা: করণ সেহগল, বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: মৃগাঙ্ক সাহারায়, ‌সংস্থার মার্কেটিং বিভাগের কৌশিক সরকার, তীর্থপতি দাস সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে উপস্থিত বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ বলেন, রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এই সংস্থা ক্যান্সারের চিকিৎসা করবে, সেটি ভালো উদ্যোগ। কারণ, অনেক ক্যান্সার আক্রান্ত রোগী আছেন, যারা অর্থের অভাবে এই রোগের চিকিৎসা ঠিকভাবে করাতে পারেন না।

‌সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে রোগ ধরা পরার পর পরবর্তী চিকিৎসা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পাওয়া যাবে। দরিদ্র মানুষদের কথা ভেবে সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন