প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Calcutta High Court on Hanskhali Case: নদিয়ার হাঁসখালির নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে রাজ্যকে, নির্দেশ হাই কোর্টর

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ নদিয়ার হাঁসখালিতে নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার হাঁসখালি কাণ্ডে নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যকে নির্দেশ দিল উচ্চ আদালত ।

আদালতের নির্দেশ, ২০১৮ সালে যে “সাক্ষী নিরাপত্তা স্কীম”-এর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট অবিলম্বে তা কার্যকর করতে হবে পশ্চিমবঙ্গেও। আর যতদিন না তা হচ্ছে ততদিন রাজ্য সরকারকেই ওই পরিবার ও সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে । তাঁদের কিছু ক্ষতি হলে দায় নিতে হবে সরকারকে।

এখানেই শেষ নয়, হাইকোর্ট এদিন বলেছে, হাঁসখালি কাণ্ডে নির্যাতিতার পরিবারের সদস্যদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। তাঁরা যাতে মানসিকভাবে সুস্থ থাকেন সেদিকেও নজর রাখতে হবে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন