প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

CAKEMIXING CEREMONY : আসছে ‘বড়দিন’ ‘ফস্টেডক্রাউন’এর উদ্যোগে কেক মিক্সিং সেরিমনি

deshersamay

Share article:

পিয়ালী মুখার্জী, কলকাতা: হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে শীত এসেছে দুয়ারে ,আর শীতের আগমন মানেই বাঙালিদের ঘরে এন্ট্রি নিয়ে ফেলে কমলালেবু, মোয়া এবং কেকের মতো সুস্বাদু খাবার। আর কেকের গন্ধে বড়দিনের আমেজ এখন দেশের ঘরেঘরে ৷


আর এই কেক তৈরির প্রথম পদক্ষেপ হল কেক মিক্সিং।
এটি এখন সামাজিক পার্বণ হয়ে উঠেছে শহর কলকাতায়। গত কয়েক বছরে কলকাতা মেতেছে কেক মিক্সিংয়ের উৎসবে। আগে গুটিকয়েক পশ্চিমী ধারায় অভ্যস্ত পরিবারে যা দেখা যেত, এখন শহরের ঘরে ঘরে তা ছড়িয়ে পড়েছে। মুঠো মুঠো ফল-বাদাম ছড়িয়ে, রকমারি সুরায় মাখিয়ে চলছে ক্রিসমাসের রসস্থ পুডিং বা কেকের প্রস্তুতি।

প্রত্যেক বছরের মতো এই বছরও কেক মিক্সিংয়ের আসরের আয়োজন করেছিল কলকাতার মুকুন্দপুরের নয়াবাদে অর্পিতার ফস্টেড ক্রাউন ৷ দেখুন ভিডিও:

বাঙালির ১৩ পার্বণের-ই একটি সুন্দর এক ঘরোয়া পরিবেশে বসেছিল এই কেক তৈরির আসর।
এদিন ফস্টেড ক্রাউনের কর্ণধার অর্পিতা চক্রবর্তী ছাত্রীদের শেখালেন ব্লন্ডি কেক। তিনি জানালেন এটি ব্রাউনির মতোই কিন্তু এটি হোয়াইট চকোলেট এ বানানো হয় আর এতে মাখনের পরিমান বেশি থাকে ফলে সেটি বেশি সুস্বাদু।

শেখালেন কেকের ডেকোরেশনও রসমালাই কাপ কেক দিয়ে। কেক ছাড়াও মুর্গ মালাই কাবাব বানিয়ে দেখালেন। ছিল নতুন রকম ডেজার্ট কফি পানাকোটা। 


সব ছাত্রীরা এবং অর্পিতা নিজের হাতে করে দেখালেন সেই পদ্ধতি। সুন্দর করে সাজানো পরিবেশে রূপ দেওয়া হয়েছিল ক্রিসমাসের। ছিল ঘরে নিজের হাতে বানানো চকোলেট। সমস্ত পদ পরিবেশনের মাধ্যমে এ বছরের ফস্টেড ক্রাউনের কর্মশালা ও উৎসব পালিত হলো৷
ফস্টেড ক্রাউনের কেক মিক্সিং উৎসব জানান দিলো বড়দিন আসছে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন