প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•কারও হাতে রং, কারও হাতে তুলি, কেউ ছুটছেন মাটি নিয়ে ! থিম থেকে সাবেকিয়ানা, প্রতিবাদ থেকে ভিন স্রোতের ভাবনা, বনগাঁ স্টেশন পাড়া ভারত সংঘে: দেখুন ভিডিও •প্রয়াত নানা পাটেকর !প্রবীণ অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর •‘উই উইল ডু ইট’, প্রশাসক পদে ২৫ বছর পূর্তিতে নয়া স্লোগান তুললেন মোদী , ২০৪৭-এ বিকশিত ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর , দেশবাসীকে দিলেন তিনটি টার্গেট •‘রেকর্ড হবে নন্দীগ্রামে’, টোটোয় চড়ে ভোট দিয়ে এসে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু , রেজিনগরে গ্রেফতার হুমায়ুন, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের •বনগাঁর একাধিক বিগ বাজেটের পুজো এবার টেক্কা দিতে পারে কলকাতাকেও সক্রিয় পুলিশ প্রশাসন : দেখুন ভিডিও

CAA: অচিরেই সিএএ চালু হবে! বনগাঁয় দলীয় কর্মসূচিতে গিয়ে সিএএ – এনআরসি অস্ত্রে আবার শান দিলেন শুভেন্দু অধিকারী

deshersamay

Share article:

দেশের সময় : মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় একটি দলীয় কর্মসূচিতে গিয়ে রাজ্যের শাসক দলকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। পার্থ, অনুব্রত, মানিক-সহ একাধিক তৃণমূলের নেতার গ্রেফতারি প্রসঙ্গও টেনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি এদিন তিনি বলেন, “অচিরেই CAA চালু হবে। পাশাপাশি NRC ও জন্ম নিয়ন্ত্রণ আইন চালু হওয়া দরকার।”

পঞ্চায়েত ভোটের মুখে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) অস্ত্রে আরও একবার শান দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিএএ এবং এনআরসির পক্ষে সওয়াল করেছেন তিনি। পাশাপাশি শুভেন্দুর এই বক্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।

শুভেন্দুর বক্তব্য নিয়ে বনগাঁ লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, ‘‘ভোট এলেই এ রাজ্যের বিজেপি নেতারা এনআরসি এবং সিএএ হবে বলে বেড়ান। এখন পঞ্চায়েত ভোট আসছে। তাই হয়তো এ কথা বলা হচ্ছে।

এদিন মঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলেন আপনারা জিতে গিয়েছেন সি এ এ পাস হয়েছে। দিল্লিতে আমি সি এ এ নিয়ে প্রশ্ন করেছিলাম, অচিরেই সিএএ চালু হবে। পাশাপাশি এই দিন তিনি বলেন তাঁর মতে, সিএএ এর পাশাপাশি এন আর সি ও চালু হওয়া দরকার।

এই দিন শুভেন্দু অধিকারী বাগদার বিধায়ক তথা তৃণমূলের বনগাঁ সংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে আক্রমণ করে বলেন, বিধানসভায় গিয়ে বিজেপির বিধায়ক, তাঁকেই বনগাঁ জেলা সভাপতি করেছে তৃণমূল। এ এক আজব পার্টি, চিড়িয়াখানাতেও এমন সার্কাস দেখা যায় না, পিসি সরকারের জাদুও হার মানবে এই দলের কাছে। বিশ্বজিৎকে কার্যত হুশিয়ারির সুরে বিরোধী দলনেতা বলেন, বাগদায় উপনির্বাচন হবে, ২০২৪ এ একসঙ্গেই ভোট হবে।

দুর্নীতি ইস্যুতে বাগদার ‘রঞ্জন’ প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী এদিন বলেন, “বাগদায় টাকা ছাপানোর মেশিন আছে।” তিনি আরও বলেন, “নভেম্বরে বেআইনি নিয়োগে হাজার হাজার মানুষের চাকরি যাবে, তারা কলকাতায় গিয়ে টাকা ফেরত চাইবে। আপনারা মজা দেখবেন।”

Tags: featured

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন