প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

‘ব্যবসায়িক স্বার্থে কোনও রোগীকে বেসরকারি হাসপাতালে পাঠানো হলে তা বরদাস্ত করা হবে না’ বললেন খাদ্য মন্ত্রী: দেখুন ভিডিও

deshersamay

Share article:

শনি বার বনগাঁ ব্লকের সুন্দরপুর হাসপাতালে আয়োজিত স্বাস্থ্য সচেতনতা অনুষ্ঠানে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া যোগ দিয়ে যক্ষ্মা (টিবি) নির্মূল ও সরকারি স্বাস্থ্য পরিষেবার প্রসার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন । একই সঙ্গে ব্যবসায়িক স্বার্থে কোনও রোগীকে বেসরকারি হাসপাতালে পাঠানো হলে তা বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেন। এমন অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। কি বললেন খাদ্য মন্ত্রী ,,,..দেখুন ভিডিও

এদিন যক্ষ্মা বা টিবি রোগের প্রাথমিক লক্ষণ, এর ভয়াবহতা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে কীভাবে এই রোগ পুরোপুরি নির্মূল করা সম্ভব, সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।সরকারি পরিষেবা: রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে সাধারণ মানুষের জন্য কী কী সুযোগ-সুবিধা ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে, তার প্রসার ঘটানোই ছিল এই শিবিরের অন্যতম প্রধান লক্ষ্য।স্থানীয় বাসিন্দাদের উন্নত পরিষেবা দেওয়ার পাশাপাশি রাজ্যের খাদ্যমন্ত্রী স্বয়ং এই ধরনের স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিতে উপস্থিত থাকায় এলাকার স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর এসডিও, সিএমওএইচ, বনগাঁ থানার আইসি-সহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিক ও চিকিৎসক সহ স্থানীয় বাসিন্দারাও । অর্পিতা বানিক দেশের সময়

Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন