প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

BSF: স্প্রে মেশিনে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা, বাগদায় ১৯টি সোনার বিস্কুট উদ্ধার বিএসএফের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ চোরাকারবারীরা প্রায়ই নতুন নতুন উপায়ে চোরাচালানের কথা ভাবে।কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর সতর্ক জওয়ানেরা চোরাকারবারীদের চেয়ে সব সময়ই একধাপ এগিয়ে থাকেন।

এমনই একটি ঘটনায়, ৭ সেপ্টেম্বর সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করা ৬৮তম বাহিনীর সীমা চৌকি মামাভাগিনার জওয়ানেরা সঠিক সূচনার ভিত্তিতে একটি বিশেষ অভিযান শুরু করেন। এই অভিযানের মাধ্যমে স্প্রে মেশিনের মধ্যে লুকিয়ে পাচার করা সোনার ১৯টি বিস্কুট উদ্ধার করা হয়েছে।

এই সোনার বিস্কুটগুলি স্প্রে মেশিনে লুকিয়ে এক বাংলাদেশি চোরাচালানকারী এনেছিল। সে সতর্ক বিএসএফ জওয়ানদের দেখে মেশিনটি ফেলে বাংলাদেশে পালিয়ে যায়। উদ্ধার করা বিস্কুটের মোট ওজন ২.২১৬ কেজি। যার বাজার মূল্য ১,১৪,০২,৫০৩ টাকা।

উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলো বাগদা শুল্ক দপ্তরে হস্তান্তর করা হয়েছে। শ্রী যোগেন্দ্র আগারওয়াল, কমান্ডিং অফিসার, ৬৮ বাহিনী, বলেছেন, ‘প্রতিদিন চোরাকারবারীরা ভারত-বাংলাদেশ সীমান্তে নিত্য নতুন উপায়ে পাচারের চেষ্টা করে, কিন্তু আমাদের জওয়ানদের সতর্কতার কারণে তাদের পরিকল্পনা সফল হয় না। আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’ 

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন