প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•নন্দীগ্রামে গেরুয়া ঝড়! দুই কেন্দ্রেই অনেক এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে কংগ্রেস, রেজিনগরে প্রধান বিরোধী কে? •কারও হাতে রং, কারও হাতে তুলি, কেউ ছুটছেন মাটি নিয়ে ! থিম থেকে সাবেকিয়ানা, প্রতিবাদ থেকে ভিন স্রোতের ভাবনা, বনগাঁ স্টেশন পাড়া ভারত সংঘে: দেখুন ভিডিও •প্রয়াত নানা পাটেকর !প্রবীণ অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর •‘উই উইল ডু ইট’, প্রশাসক পদে ২৫ বছর পূর্তিতে নয়া স্লোগান তুললেন মোদী , ২০৪৭-এ বিকশিত ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর , দেশবাসীকে দিলেন তিনটি টার্গেট •‘রেকর্ড হবে নন্দীগ্রামে’, টোটোয় চড়ে ভোট দিয়ে এসে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু , রেজিনগরে গ্রেফতার হুমায়ুন, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের

BSF : বিজিবির সহযোগিতায় মুন্নি-কে বাংলাদেশ থেকে উদ্ধার করল বিএসএফ

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ রাতের অন্ধকারে দুস্কৃতিরা তুলে নিয়ে গিয়েছে মুন্নিকে! ভোরের আলো ফুটতেই বিএসএফ ক্যাম্পে ছোটেন প্রৌঢ়। সেই ঘটনা শোনা মাত্র তৎপরতা দেখান বিএসএফ ক্যাম্প কমান্ডারও। বিষয়টি জানানো হয় সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্তাদের। সেখান থেকে অনুমতি মিলতেই সীমান্ত পেরিয়ে ফোন যায় ও পার বাংলায়। শুরু হয় বাংলাদেশ বর্ডার গার্ডের শীর্ষকর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা।

সতর্ক করা হয় কর্তব্যরত জওয়ানদের। নিরাপত্তাও বাড়ানো হয় সীমান্তে। দুই দেশের মধ্যে দীর্ঘ ক্ষণ ধরে তথ্য আদান-প্রদানের পর অবশেষে মিলল সুখবর । ও পার থেকে বিএসএফ-কে জানানো হল, মুন্নির খোঁজ মিলেছে! খবর গেল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার হোগলবেড়িয়া থানার কাছারিপাড়া গ্রামের বিপ্লব মণ্ডলের কাছে। মুন্নি তাঁর গরু। পোষ্যকে ফিরে পেয়ে বিপ্লব বলেন, ‘ভীষণ চিন্তায় ছিলাম। মুন্নি তো সন্তানসম্ভাবা!’

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রোজকার মতো শনিবারও পাটের ক্ষেতে নিড়ানির কাজ করে সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েন বিপ্লব। রাত ২টো নাগাদ ঘুম ভেঙে উঠে দেখেন, গোয়ালে মুন্নি নেই। বিপ্লবের বুঝতে দেরি হয়নি যে, তাঁর পোষ্যকে চুরি করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে। এর পর সকালেই স্থানীয় বিএসএফ ক্যাম্পে গরু চুরির অভিযোগ জানান বিপ্লব। এর পরেই বিএসএফের গোয়েন্দা বিভাগের আধিকারিক দেবেন্দ্র সিংহ বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। রবিবার সকালে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জানানো হয়, গরুটিকে তারা খুঁজে পেয়েছে। পরে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফের হাতে গরুটিকে তুলে দেওয়া হয়।

বিজিবির ভূমিকায় খুশী হয়ে বিএসএফের ১৪১ নং ব্যাটেলীয়নের কম্যান্ড্যান্ট নগেন্দ্র সিংহ রতেলা বলেন, ‘বিজিবির সঙ্গে সমন্বয় রেখে গরুটি উদ্ধার করা সম্ভব হয়েছে।’ বিপ্লব বলেন, ‘‘আর কয়েক দিন বাদেই সন্তানপ্রসব করবে মুন্নি। ওর নিখোঁজ হওয়া নিয়ে খুব চিন্তায় ছিলাম। এ বার থেকে ওকে সব সময় চোখে চোখে রাখব।’

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন