প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

BSF: ‌‌বিএসএফের ৫৮ তম প্রতিষ্ঠা দিবস

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ৫৮ তম প্রতিষ্ঠা দিবসে পা দিল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। অমৃতসরে জাতীয় স্তরে এই প্রতিষ্ঠা দিবস পালিত হবে। 

 ১৯৬৫–র ভারত–পাকিস্তান যুদ্ধের পর দেশের সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান এবং সামরিক আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষার ‘‌প্রথম লাইন’‌ বা প্রাথমিক প্রতিরোধ গড়ে তুলতে ওই বছরেই ১ ডিসেম্বর বিএসএফ তৈরি করা হয়। এর আগে সীমান্তে দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব ছিল রাজ্য পুলিশের হাতে। তৈরি হওয়ার পর রাজ্যের বিভিন্ন সশস্ত্র পুলিশ বাহিনীর সমন্বয়ে বিএসএফের ২৫টি ব্যাটেলিয়ন গঠন করা হয়েছিল।‌

এইমুহুর্তে আছে ১৯৩টি ব্যাটেলিয়ন। বর্তমানে গোটা বিশ্বে সবচেয়ে বড় সীমান্তরক্ষী বাহিনী হল বিএসএফ। যা পশ্চিমদিকে ভারত–পাকিস্তান এবং পুবদিকে ভারত–বাংলাদেশ সীমান্ত রক্ষা করছে।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, কার্গিল যুদ্ধ এবং জম্মু–কাশ্মীরে সন্ত্রাসবাদ দমন–সহ নানাবিধ গুরুত্বপূর্ণ ভূমিকা প্রশংসার সঙ্গে পালন করছে‌।

ইস্টার্ন কমান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত হল সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার। বাংলাদেশের সঙ্গে যার সীমানা ৯১৩ কিলোমিটার। যা সজাগভাবে রক্ষা করছে বিএসএফ‌। একদিকে যেমন গবাদি পশু ও অন্য মূল্যবান জিনিসের চোরাচালান প্রতিরোধ করছে, পাশাপাশি নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমজনতার পাশে দাঁড়াচ্ছে তারা। বিএসএফের নীতিবাক্য ‘‌জীবনের জন্য কর্তব্য।’‌ প্রথম প্রতিরক্ষা লাইন হিসেবে দিন–রাত সজাগ থাকছে দেশের এই সীমান্তরক্ষী বাহিনী।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন