প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•নন্দীগ্রামে গেরুয়া ঝড়! দুই কেন্দ্রেই অনেক এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে কংগ্রেস, রেজিনগরে প্রধান বিরোধী কে? •কারও হাতে রং, কারও হাতে তুলি, কেউ ছুটছেন মাটি নিয়ে ! থিম থেকে সাবেকিয়ানা, প্রতিবাদ থেকে ভিন স্রোতের ভাবনা, বনগাঁ স্টেশন পাড়া ভারত সংঘে: দেখুন ভিডিও •প্রয়াত নানা পাটেকর !প্রবীণ অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর •‘উই উইল ডু ইট’, প্রশাসক পদে ২৫ বছর পূর্তিতে নয়া স্লোগান তুললেন মোদী , ২০৪৭-এ বিকশিত ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর , দেশবাসীকে দিলেন তিনটি টার্গেট •‘রেকর্ড হবে নন্দীগ্রামে’, টোটোয় চড়ে ভোট দিয়ে এসে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু , রেজিনগরে গ্রেফতার হুমায়ুন, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের

Book Fair: খাবারেই রোগমুক্তির সুলুক সন্ধান, উদ্বোধন করলেন দেবারতি

deshersamay

Share article:

দেশের সময়: কথায় বলে মানুষ খেয়েই মরে| কিন্তু সঠিক খাবার চিনে নিতে পারলে অনায়াসে ছেড়ে দেওয়া যায় মুঠো মুঠো ওষুধ| আর পশ্চিমী চিকিৎসা শাস্ত্রের জনক হিপোক্রেটিক তো কবেই বলেছেন, খাবারই আপনার ওষুধ| এমন কিছু খাবার যা হয়ে উঠতে পারে আপনার সুস্থ জীবনের চাবিকাঠি| সেই সুস্থতারই খোঁজ দিয়েছেন সাংবাদিক ব্রতীন দাস, তাঁর খাবারেই রোগমুক্তি বইয়ে| শনিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বইটির উদ্বোধন করলেন বিশিষ্ট সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায় ও বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য|

দেবারতি বলেন, ব্রতীনদার স্বাদু কলমে রোগমুক্তি হোক, এই কামনা করি| মেহনতি প্রকাশনীর স্টলে এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকাশক কাজল কর্মকার ও অয়ন কর্মকার, কবি মিলি দাস, লেখিকা পুষ্পিতা চ্যাটার্জি ও লেখক নিজে| বই প্রকাশ অনুষ্ঠানে ব্রতীন বলেন, খাবারই আমাদের চালিকাশক্তি| বেঁচে থাকতে খাবার খেতেই হবে| অথচ খাবার থেকেই যত সমস্যার সূত্রপাত| তাই খাবার নির্বাচন খুব জরুরি| আমাদের জানতে হবে কোন খাবার আমরা খাব, আর কোনটা খাব না| কোন রোগে কোন খাবার আমাদের রোগমুক্তি ঘটাতে পারে আর কোন রোগে একেবারেই কোন খাবার খাওয়া যাবে না| খাবারেই রোগমুক্তি বইটি তারই হদিশ দেবে|

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন