প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•নন্দীগ্রামে গেরুয়া ঝড়! দুই কেন্দ্রেই অনেক এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে কংগ্রেস, রেজিনগরে প্রধান বিরোধী কে? •কারও হাতে রং, কারও হাতে তুলি, কেউ ছুটছেন মাটি নিয়ে ! থিম থেকে সাবেকিয়ানা, প্রতিবাদ থেকে ভিন স্রোতের ভাবনা, বনগাঁ স্টেশন পাড়া ভারত সংঘে: দেখুন ভিডিও •প্রয়াত নানা পাটেকর !প্রবীণ অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর •‘উই উইল ডু ইট’, প্রশাসক পদে ২৫ বছর পূর্তিতে নয়া স্লোগান তুললেন মোদী , ২০৪৭-এ বিকশিত ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর , দেশবাসীকে দিলেন তিনটি টার্গেট •‘রেকর্ড হবে নন্দীগ্রামে’, টোটোয় চড়ে ভোট দিয়ে এসে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু , রেজিনগরে গ্রেফতার হুমায়ুন, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের

BongaUtsav 2023: বনগাঁ উৎসবের সমাপ্তির দিনে মন খারাপ কলা কুশলীদের : দেখুন ভিডিও

deshersamay

Share article:

অর্পিতা বনিক, বনগাঁ: চৈত্র মাস কাটিয়ে নতুন বছরের সূচনা করেই সোমবার শেষ হল এবারের বনগাঁ উৎসব । পুরসভার উদ্যোগে ১ মাস ধরে চলা এই মেলার সমাপ্তির দিনেও উপস্থিত মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

বিগত দিন গুলিতে প্রত্যেকদিনই চলেছে সান্ধ্যাকালীন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ৷

১ লা বৈশাখ এর দিন সকালে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বনগাঁ পুরসভার উদ্যোগে রবিকিরণ মঙ্গল যাত্রার মাধ্যমে ৷ পদযাত্রায় পুর প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা নারায়ণ ঘোষ, পুরসভার তৃণমূল কাউন্সিলরেরা ৷ গরম উপেক্ষা করে সেদিনের শোভাযাত্রায় মানুষের ঢল নেমেছিল শহরের রাস্তায় ৷ দেখুন ভিডিও :

এদিন সন্ধ্যায় বনগাঁ উৎসবের মঞ্চে অনুষ্ঠিত হয় এক অভিনব প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান ৷ প্রতিযোগিতার থিম ছিল লক্ষী ও গণেশ ৷ যেখানে অংশগ্রহণ করে প্রায় ৪০০ শিশু l মঞ্চে উপস্থিত থেকে তাঁদেরকে উৎসাহিত করেন পুরপ্রধান গোপাল শেঠ সহ পুরসভার সমস্ত কাউন্সিলররা৷

সোমবার শেষ হল এবারের বনগাঁ উৎসব৷ এদিন মঞ্চ থেকেই পুরস্কার বিতরণ করা হয় সমস্ত প্রতিযোগিদেরকে। মঞ্চে উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমা শাসক, বিধায়ক বিশ্বজিৎ দাস ও পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা ৷

মঞ্চের সামনে তখন অসংখ্য মানুষের ভিড় ৷ অনুষ্ঠানের শেষ লগ্নে মেলার প্রাঙ্গণে দাঁড়িয়ে দর্শকদের মুখে একটা কথাই বার বার বলতে শোনা যায় তাহল এমন মিলন মেলা বছর বছর হোক। মানুষ মিলিত হোক বার বার এমন উৎসবে ৷ খুশিতে মেতে উঠুক সবাই।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন