Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Bongaon News: রাতের অন্ধকারে বনগাঁ শহরে সংবাদমাধ্যম ও পুরসভার ফেস্টুন ছিঁড়ে উধাও দুস্কৃতী, নিন্দার ঝড় সাংস্কৃতিক জগতে: দেখুন ভিডিও

deshersamay

Share article:

দেশের সময়, বনগাঁ: রাতের অন্ধকারে ফের ফ্লেক্স ছিড়ে দেওয়ার ঘটনা ঘটলো বনগাঁয়। এবারে দেশের সময় পত্রিকার ফ্লেক্স ছেড়া হল। এই ঘটনায় বনগাঁর সাংস্কৃতিক জগতে নিন্দার ঝড় উঠেছে। দেখুন ভিডিও:

পত্রিকার সম্পাদক জানিয়েছেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত বনগাঁ হাই স্কুলের কাছে কোর্ট রোডে লাগানো পত্রিকার ফ্লেক্সটি নিরাপদেই ছিল। আজ অর্থাৎ সোমবার সকালে খবর আসে যে, ফ্লেক্স টি ছিঁড়ে ফেলা হয়েছে। খবর পেয়েই সেখানে ছুটে যান পত্রিকার দপ্তরের কর্মীরা। তারা গিয়ে দেখেন সদৃশ্য ফ্লেক্স টি অমানবিকভাবে ছিঁড়ে ফেলা হয়েছে। এ ব্যাপারে পত্রিকার সম্পাদক বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বনগাঁ পৌরসভার প্রধান গোপাল শেঠ এ ব্যাপারে জানান, একটা দুষ্টচক্র এই ধরনের অপসংস্কৃতিমূলক কাজ করছে। ওই এলাকায় পৌরসভার সিসি ক্যামেরা লাগানো আছে। পুলিশকে বলবো সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে, যাতে আগামী দিন আর এই ধরনের কাজ করতে তারা সাহস না পায়।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন