প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Bongaon news: বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় কর্তৃপক্ষের দানের জমিতে তৈরি হলো সুস্বাস্থ্য কেন্দ্র

deshersamay

Share article:

দেশের সময়: রবিবার বনগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন পুরো প্রধান গোপাল শেঠ ৷ উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর, কাউন্সিলর প্রসেনজিৎ বিশ্বাস এবং দীনবন্ধু মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ ৷

কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ বলেন, এখান থেকে স্থানীয় মানুষকে বনগাঁ মহকুমা হাসপাতালে যেতে ১০০ টাকা খরচ হয় ৷ এখানকার মানুষ স্বাস্থ্য কেন্দ্রের দাবি করেছিলেন ৷ আমরা কলেজের অধ্যক্ষকে জানালে তিনি জমি দান করেন ৷ এখান থেকে সপ্তাহে চার পাঁচ দিন এখানে বহির্বিভাগে চিকিৎসকেরা রোগী দেখবেন ৷ ওষুধপত্র দেওয়া হবে ৷

পুর প্রধান গোপাল শেঠ বলেন, সুস্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করতে খরচ হয়েছে ৩৩ লক্ষ টাকা ৷ সুস্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি ৬ নম্বর ওয়ার্ডের দীনবন্ধু নগর এলাকায় ৬৫ ফুট লম্বা একটি কংক্রিটের সেতু এবং দীনবন্ধু নগর বাজারে একটি শীতল পানীয় জলের প্লান্টও বসানো হয়েছে ৷ সেতুটির নাম দেওয়া হয়েছে নাট্যকার দীনবন্ধু মিত্রের নামে ৷


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর বর্ষার সময় এলাকা জলমগ্ন হয় ৷ যাতায়াত করতে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে ৷ কংক্রিটের সেতু তৈরি হওয়ায় সেই সমস্যা মেটানো গেল বলেই পুরো প্রধান গোপাল শেঠ জানিয়েছেন ৷ পুরসভা সূত্রে জানানো হয়েছে ‘ সেতু করতে ৬ লক্ষ এবং জলের প্ল্যান্ট করতে ৪ লক্ষ টাকা খরচ হয়েছে ৷

স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ ভঞ্জ বলেন, বনগাঁ কলেজ কর্তৃপক্ষের দানের জমিতে তৈরি হওয়া সুস্বাস্থ্য কেন্দ্রটি চালু হওয়ায় আমরা খুশি ৷ এলাকার বহু মানুষ উপবৃত হবেন ৷

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন