প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

Bongaon News বনগাঁয় কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগ

deshersamay

Share article:

দেশের সময় : বনগাঁ পুরসভার এক তৃণমূল পুরপ্রতিনিধি (কাউন্সিলরের ) বিরুদ্ধে  এক যুবককে  চড়থাপ্পড় মারা , ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মিলন পল্লি এলাকায় । প্রহৃত যুবকের পরিবারের তরফে থানায় অভিযোগ  দায়ের হয়েছে ।

কাউন্সিলরও তাঁর বাড়িতে হামলার পাল্টা অভিযোগ করেছেন । পুলিশ দুটি অভিযোগই খতিয়ে দেখছেন ।

১৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বাড়ি মিলনপল্লি এলাকায় । বাড়ির কাছে একটি ছোট গ্যারেজ আছে । অভিযোগ , সোমবার রাতে ওই এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন পেশায় বাইক মিস্ত্রি রাকেশ কর্মকার ।

তাঁর অভিযোগ ,কাউন্সিলরের বাড়ির কাছে ওই গ্যারজের এক কর্মী অনুরোধ করেন , একটি বাইক মেরামত করে দিতে । কাজ শুরু করেছিলেন রাকেশ ।

অভিযোগ , সে সময় কাউন্সিলর এসে তাঁকে গালিগালাজ করেন । প্রতিবাদ করলে চড়থাপ্পড় মারেন । রাকেশ কে হুমকি দেওয়ার একটি অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । (দেশের সময় ডিজিটাল তার সত্যতা যাচাই করেনি) ।

কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, ওই গ্যারেজে রাতের অন্ধকারে বাইরে থেকে যুবকেরা আসে । নেশাভাঙ করে এবং চিৎকার চেঁচামিচি করে । জোরে বাইকের হর্ন বাজায় ।  আমি নিষেধ করেছিলাম , ওরা শোনেনি । স্থানীয় লোকজনদের অসুবিধা হচ্ছিল । সোমবার আমি হর্ন বাজানোর প্রতিবাদ করি , কাউকে মারধর করা বা অত্যাচার করা হয়নি । তিনি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন । বুধবার রাতে তাঁর বাড়িতে বাইকে করে কয়েক জন এসে হামলা চালায় । দরজায় গ্রিলে লাথি মারে । গালিগালাজ করে হুমকি দিয়ে গেছে ।

বনগাঁ থানার পুলিশ দুটি অভিযোগই খতিয়ে দেখছেন ।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন