প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•বনগাঁ AC লোকাল ট্রেনের সিটে 4 নম্বর জায়গায় এক যাত্রী বসতেই বসচা, প্রতিবাদ,তারপর হাতাহাতি: দেখুন ভিডিও •নন্দীগ্রামে গেরুয়া ঝড়! দুই কেন্দ্রেই অনেক এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে কংগ্রেস, রেজিনগরে প্রধান বিরোধী কে? •কারও হাতে রং, কারও হাতে তুলি, কেউ ছুটছেন মাটি নিয়ে ! থিম থেকে সাবেকিয়ানা, প্রতিবাদ থেকে ভিন স্রোতের ভাবনা, বনগাঁ স্টেশন পাড়া ভারত সংঘে: দেখুন ভিডিও •প্রয়াত নানা পাটেকর !প্রবীণ অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর •‘উই উইল ডু ইট’, প্রশাসক পদে ২৫ বছর পূর্তিতে নয়া স্লোগান তুললেন মোদী , ২০৪৭-এ বিকশিত ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর , দেশবাসীকে দিলেন তিনটি টার্গেট

Bonga Press Club: বনগাঁ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন ও প্রেস ক্লাবের ‌নিজস্ব ভবনের উদ্বোধন হলো

deshersamay

Share article:

দেশের সময় : বনগাঁ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হলো একইসঙ্গে প্রেস ক্লাবের ‌নিজস্ব ভবনের উদ্বোধন হলো। এখন থেকে সংবাদ সংক্রান্ত প্রয়োজনে রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এমনকি সাধারণ মানুষ এই ভবনেই যোগাযোগ করতে পারবেন।

প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সম্পাদক করা হয়েছে চিত্র সাংবাদিক নির্মাল্য প্রামাণিক , কে। সভাপতির দায়িত্ব পেয়েছেন নিরুপম সাহা (‌সাংবাদিক, আজকাল পত্রিকা)‌। এছাড়াও নির্বাহী কমিটিতে রয়েছেন সাংবাদিক অলক বিশ্বাস, নারায়ণ মন্ডল, দীপক সিকদার, কুমারেশ হালদার, সোমনাথ মজুমদার, শুভঙ্কর দাস, জ্যোতির্ময় চক্রবর্তী, কার্তিক সাহা, অনিরুদ্ধ কীর্তনীয়া, পপ আচার্য, উৎসব মন্ডল, সুশান্ত ঘোষ, নীরেশ ভৌমিক, সোমনাথ পাল এবং এম এ হাকিম।

বনগাঁ প্রেস ক্লাবের নবনিযুক্ত সম্পাদক নির্মাল্য প্রামানিক জানিয়েছেন, এখন থেকে যে কোনও রাজনৈতিক দল কিম্বা সামাজিক সংগঠন সাংবাদিক সম্মেলন করতে চাইলে শর্তসাপেক্ষে প্রেস ক্লাবের নিজস্ব ভবন ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, বনগাঁ প্রেস ক্লাবের নবনির্মিত এই ভবন নির্মাণে সহযোগিতা করেছে বনগাঁ পুরসভা। এর জন্য বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠকে ধন্যবাদ জানিয়েছেন বনগাঁ প্রেস ক্লাবের সদস্যরা।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন