প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Bogtui CBI: আদালতের নির্দেশ পেয়েই বগটুইয়ে সিবিআইয়ের প্রতিনিধিরা, এফআইআরে ২১ জনের নাম, শুরু তদন্ত

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ আদালতের নির্দেশ পেয়েই বগটুই-‌কাণ্ডে তদন্তে নামল সিবিআই।

ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। গিয়েছেন সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিং। গোটা এলাকার ভিডিওগ্রাফি করা হচ্ছে। সেই ফুটেজস খতিয়ে দেখা হবে। পাশাপাশি বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন সিবিআই আধিকারিকরা। সোনা শেখের দগ্ধ বাড়িতে গিয়ে সদস্যদের সঙ্গে কথা বলেছেন সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিং।

অন্তত ৩০ জন সিবিআই ও সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিকরা গ্রামে উপস্থিত রয়েছেন। তিনটি ভাগে ভাগ হয়ে গোটা গ্রাম ঘুরে দেখছেন তাঁরা।

অগ্নিকাণ্ডের জায়গা-‌সহ সাঁইথিয়ার গোলাপজল গ্রাম এবং হাসপাতালে গিয়েছে সিবিআইয়ের টিম। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা গ্রামকে। শুক্রবার বগটুইয়ে গিয়েছিল সিবিআইয়ের ফরেনসিক দল।

তাঁরা আজও ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবেন বলে জানা গিয়েছে। সিবিআইয়ের এফআইআরে ২১ জনের নাম রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে তৎপর জেলা পুলিশও। ঘটনাস্থলে ডিজির নেতৃত্বে অস্থায়ী শিবিরও করা হয়েছে। 

সূত্রের খবর, রামপুরহাট আদালতে ধৃত ২২ জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানাল সিবিআই। 

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন