বনগাঁর একাধিক বিগ বাজেটের পুজো এবার টেক্কা দিতে পারে কলকাতাকেও সক্রিয় পুলিশ প্রশাসন : দেখুন ভিডিও
deshersamay

সুব্রত পাইক: :সোমবার সকাল থেকে বনগাঁর বিগ বাজেটের পুজো মন্ডপ পরিদর্শন করলেন বনগাঁর পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত ও বনগাঁ মহকুমা শাসক সহ দমকল, বৈদ্যুতিক বিভাগের বিভিন্ন আধিকারিকেরা ।

বড় পুজোগুলির মধ্যে অন্যতম গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ,মতিগঞ্জ ঐক্য সম্মেলনী ক্লাব ,অভিযান সংঘের পুজো মন্ডপ সহ একাধিক ক্লাবের পুজো মন্ডপ পরিদর্শন করেছেন আধিকারিকেরা ।

বড় পুজোগুলির মধ্যে অন্যতম গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো ৭৮তম বর্ষ। থিম বাঙালিনী । এই মণ্ডপ রাতের আলোয় আলাদা করে নজর কাড়বে প্রতি বছরের মত এবারও। গত কয়েক মাস ধরে শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে ফুটিয়ে তোলা হচ্ছে এই মণ্ডপ । দেখুন ভিডিও

মতিগঞ্জ ঐক্য সম্মেলনী ক্লাব তথা হাবড়ার বিধায়ক দেবদাস মন্ডলের পুজো নামে পরিচিত । এ বছর ৬০তম বর্ষ। এ বারের থিম রাম মন্দির। এই মণ্ডপের প্রস্তুতি ইতি মধ্যেই আলাদা করে নজর কাড়ছে। গত কয়েক মাস ধরে শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে তৈরী হচ্ছে এই মণ্ডপ, যা দেখতে এখন থেকেই ভিড় করছেন স্থানীয় মানুষ ।

বনগাঁর আরও এক প্রাচীন এবং বড় পুজো হল
বনগাঁ অভিযান সংঘের পুজো। এ বছর ৮১তম বর্ষে পদার্পণ করল। থিম অভিযান ঘুরছে। প্রতিমাতেও অভিনবত্ব এই পুজোয়।

