বনগাঁ লোকালে টিকিট পরীক্ষকের হেনস্থার শিকার দুই নৃত্যশিল্পী, জি,আর,পি থানা ঘেরাও করে বিক্ষোভ , FIR: দেখুন ভিডিও
deshersamay


বনগাঁ: টিকিট কেটেই তড়িঘড়ি গোবরডাঙা থেকে বনগাঁ লোকাল ট্রেনে উঠে পড়েছিলেন দুই তরুণী । টিকিট পরীক্ষক তাঁদেরকে দেখেই মুহুর্তের মধ্যেই টিকিট চাইতে শুরু করেন, টিকিট দেখালেও মহিলা কামরায় না উঠে ভেন্ডর কামরায় ওঠার অভিযোগ করে আড়াই হাজার টাকা করে দুজনের কাছে মোট পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়ার কথা বলেন । সেই সঙ্গে টিকিট পরীক্ষক অশালীন মন্তব্য করতে থাকেন বলে অভিযোগ।

ঘটনাটি শুত্রুবার বনগাঁ লোকালে ঘটেছিল। সেই ঘটনার ভিডিয়োও রেকডিং করেন হেনস্থার শিকার হওয়া ওই দুই তরুণী। জানা গেছে দুজনই নৃত্য শিল্পী ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বনগাঁ লোকাল ট্রেনে দুই তরুণীর সঙ্গে টিকিট পরীক্ষকের তীব্র বাদানুবাদ চলে দীর্ঘ সময় ধরে। দেখুন ভিডিও

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,দুজনই কম বয়সী এবং সম্পর্কে বোন । তরুণী দুজন টিকিট কেটেই ট্রেনে উঠেছিলেন। তবে জেনারেল কম্পার্মেন্টে না উঠে ভুল করে ভেন্ডর কম্পার্মেন্টে উঠতেই টিকিট পরীক্ষক তাঁদেরকে অশালীন মন্তব্য করছেন বলে অভিযোগ । চরম কথা-কাটাকাটি হয় তিন জনের মধ্যে।
চেকারকে ওই তরুণীরা বলেন, “আমরা আপনার শক্তির সঙ্গে পেরে উঠব না স্যার। আমাদেরকে ছেড়ে দিন, যেতে দিন। টিকিট পরীক্ষক রেগে গিয়ে তীব্র ভর্ৎসনা করেন ওই তরুণীদেরকে বলেন, “ নাচনেবালি! একজনকে বিয়ের প্রস্তাবও দেন বলে শনিবার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বনগাঁ জিআরপি থানায় ।

টিকিট না কেটে ট্রেনে উঠলে কী ভয়ঙ্কর পরিণতি যে হতে পারে, তা প্রায় সকলেরই জানা আছে। কিন্তু তারপরেও দেখা যায় অনেক সময় মানুষ টিকিট না কেটে ট্রেনে ওঠেন। ভাগ্যের দোহাই দিয়ে সফর করেন। ধরা পড়লে ফাইন দেবেন অথবা তৎক্ষণাৎ ট্রেন থেকে নেমে পড়বেন। আর ধরা না পড়লে তো দিব্যি গন্তব্যে পৌঁছে যাবেন। কিন্তু ধরা পড়লে যেমন জরিমানা দিতে হতে পারে, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হতে পারে ।

এসবের আগেও যে হেনস্থার কথাটি মাথায় আসে না? ট্রেনে টিকিট না কেটে উঠলে চেকারের যে কোন রূপ আপনি দেখবেন, তা সত্যিই আন্দাজ করা যায় না। এমনই ঘটনার আরও একবার তার প্রমাণ মিলেছে হাতেনাতে।

তবে এখানে টিকিট কেটেই ট্রেনে উঠে পড়েছিলেন দুই তরুণী যাত্রী। টিকিট পরীক্ষক যিনি ছিলেন, তিনি ওই দুই যাত্রীকে ট্রেনের মধ্যে অশালীন মন্তব্য করেন । এরপরই ওই চেকারের বিরুদ্ধে এফআইআর( FIR ) দায়ের করা হয়েছে তরুণীর পরিবারের তরফে। চড়ম শান্তির দাবি জানিয়ে বিক্ষোভে সামীল হয়েছেন সাধারণমানুষ ।

