প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Blood donation camp:বনগাঁর ১২-রপল্লী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ১ হাজার যুবক -যুবতী রক্তদান করলেন লোকনাথ বাবার জন্মদিন উপলক্ষে দেখুন ভিডিও

deshersamay

Share article:

অর্পিতা বনিক: বনগাঁর ১২রপল্লী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে লোকনাথ বাবার জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী উৎসব শুরু হলো ৬ সেপ্টেম্বর থেকে ৷ উত্তর ২৪ পরগনা জেলার কচুয়া এবং চাকলা ধামের পর বনগাঁর ১২র পল্লীর লোকনাথ বাবার মন্দিরে লক্ষাধিক ভক্তরা বাবার আশীর্বাদ নিতে আসেন এখানে ৷ তারই সূচনা হলো বুধবার ৷

এবছর মন্দির প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করে মন্দির কমিটি ৷ সেখানে প্রায় ১ হাজার ভক্ত রক্তদানের পর লোকনাথ বাবার মন্দিরে পুজো দেন ৷ প্রথম দিন থেকেই ভক্ত সমাগমে সরগরম হয়ে ওঠে ১২র পল্লী মন্দির চত্বর৷

এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বনগাঁ জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য নেতা- নেতৃবৃন্দ৷ দেখুন ভিডিও

আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রক্তদান শিবিরের মঞ্চ থেকে বলেন, দেশকে যখন ধর্মীয় মোড়গে ভাগ করার চেষ্টা চলছে ,সেই সময় রক্তদানের মতো কর্মসূচীর উদ্যোগ এবং ১ হাজার মানুষের রক্তদান এমন মহৎ কাজ যেন ধারাবাহিক ভাবে হয়৷ পাশাপাশি তিনি বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি-র সভাপতি নারায়ণ ঘোষ কে অভিনন্দন জানান এ দিনের বৃহৎ রক্তদান শিবিরের আয়োজনের জন্য ৷

বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি-র সভাপতি নারায়ণ ঘোষ বলেন, জন্মাষ্টমীতে কাতারে কাতারে ভক্তদের সমাগম হবে এখানে অনুষ্ঠান চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত৷ প্রায় ১১ দিন ধরে চলা এই অনুষ্ঠানে তাই কোনওরকম খামতি রাখতে চাইছে না ১২র পল্লী মন্দির কর্তৃপক্ষ। মন্দির চত্বর ঝকঝকে তকতকে করে তোলা হয়েছে। আলোয় সাজানো হয়েছে মন্দির সহ রাস্তা ৷ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য শিল্পীরাও পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই। ভক্তরা যাতে নির্বিঘ্নে বাবার দর্শন পেতে পারেন, সেই জন্য সদা তৎপর মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন।


আপনিও যদি পৌঁছে যেতে চান বনগাঁর ১২রপল্লী লোকনাথ ধামে তাহলে শিয়ালদা স্টেশন থেকে বনগাঁ লোকাল ধরে নামুন বনগাঁ স্টেশন। সেখান থেকে অটো কিংবা টোটোয় চেপে ২ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন ১২র পল্লী লোকনাথ বাবার মন্দিরে। এছাড়া সড়ক পথে যশোর রোড হয়েও DN44 বাসে পৌঁছন যাবে ৷

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন