প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

BJP : অপহরণের ভয়ে গোপন ডেরায় লুকিয়ে রয়েছেন বিজেপির জয়ী সদস্যরা, সাজানো গল্প বলছে তৃণমূল : দেখুন ভিডিও

deshersamay

Share article:

দেশের সময় : অপহরণের ভয়ে গোপন ডেরায় লুকিয়ে বিজেপির জয়ী সদস্যরা৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের ফুলসরা গ্রাম পঞ্চায়েত এলাকায়৷

নির্বাচনে জয়লাভ করেও তৃণমূলের ভ‌য়ে গোপন আস্তানায় লুকিয়ে রয়েছেন বিজেপির ১২ জন সদস্য। আর তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগ, পঞ্চায়েত নিজেদের দখলে রাখতে বিজেপির জয়ী সদস্যদের নানাভাবে প্রলোভন, হুমকি দেওয়া হচ্ছে। আর সেই কারণেই গোপন আস্তানায় আশ্রয় নিয়েছেন তারা। দেখুন ভিডিও –

উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের ফুলসরা গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৪ টি। এর মধ্যে ১২ টি আসনে জয়লাভ করেছে বিজেপি। ১১ টি আসনে তৃণমূল এবং ১ টি আসনে নির্দল প্রার্থী জয়ী হয়েছেন। এই পরিস্থিতিতে বোর্ড গঠনের সম্ভাবনা রয়েছে বিজেপির।
বিজেপির অভিযোগ, দল পরিবর্তন করে তৃণমূলে যোগদানের জন্য প্রতিনিয়ত তৃণমূলের নেতারা বিজেপির জয়ী সদস্যদের বাড়িতে গিয়ে কেউ লক্ষ লক্ষ টাকার প্রলোভন দেখাচ্ছে, কেউ চাকরির প্রলোভন দেখাচ্ছে, কেউ আবার পরিবারের ছেলেমেয়েকে অপহরণের ভয় দেখাচ্ছে।

এই পরিস্থিতিতে তৃণমূলের হাত থেকে বাঁচতে বাড়ি ছেড়ে সপরিবারে গোপন আস্তানায় আশ্রয় নিয়েছেন ১২ জন জয়ী বিজেপি সদস্য। তাদের বক্তব্য, তারা কোনওভাবেই দল পরিবর্তন করবেন না। মানুষের ভোটে তারা জয়লাভ করেছেন। তৃণমূলের দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধেই তাদের এই লড়াই। তাই তারা তৃণমূলের হাত থেকে বাঁচতে এবং স্বচ্ছ পঞ্চায়েত গড়তেই আপাতত গা ঢাকা দিয়েছেন।

বিজেপির বনগাঁ দক্ষিণ মন্ডল ২ এর সভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন, দলের জয়ী সদস্যদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। তাই তৃণমূলের ভয়ে তারা গোপন আস্তানায় এসে রয়েছেন। দলীয়ভাবে তাদেরকে সমস্ত ধরনের সহযোগিতা করা হচ্ছে। তৃণমূল যাতে আক্রমণ করতে না পারে, তারজন্য দলীয় কর্মীরাই দিন রাত বাড়ির বাইরে পাহারা দিচ্ছেন।

জানা গেছে, আগামী শনিবার ফুলসরা পঞ্চায়েতে বোর্ড গঠন করতে চলেছে বিজেপি। আর ততক্ষণ পর্যন্ত দলের জয়ী সদস্যরা গোপন আস্তানাতেই আশ্রয় নিয়ে থাকবেন। যদিও বিজেপির এইসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে তৃণমূল।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন