প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•কারও হাতে রং, কারও হাতে তুলি, কেউ ছুটছেন মাটি নিয়ে ! থিম থেকে সাবেকিয়ানা, প্রতিবাদ থেকে ভিন স্রোতের ভাবনা, বনগাঁ স্টেশন পাড়া ভারত সংঘে: দেখুন ভিডিও •প্রয়াত নানা পাটেকর !প্রবীণ অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর •‘উই উইল ডু ইট’, প্রশাসক পদে ২৫ বছর পূর্তিতে নয়া স্লোগান তুললেন মোদী , ২০৪৭-এ বিকশিত ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর , দেশবাসীকে দিলেন তিনটি টার্গেট •‘রেকর্ড হবে নন্দীগ্রামে’, টোটোয় চড়ে ভোট দিয়ে এসে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু , রেজিনগরে গ্রেফতার হুমায়ুন, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের •বনগাঁর একাধিক বিগ বাজেটের পুজো এবার টেক্কা দিতে পারে কলকাতাকেও সক্রিয় পুলিশ প্রশাসন : দেখুন ভিডিও

Birsa Munda:ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ বিরসা মুন্ডার জন্মবার্ষিকী পালন ও মূর্তি উন্মোচন বনগাঁয়: দেখুন ভিডিও

deshersamay

Share article:

অর্পিতা বনিক, বনগাঁ: ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ বিপ্লবী বিরসা মুন্ডার ১৪৮তম জন্ম বার্ষিকী পালিত হল রাজ্যের বিভিন্ন প্রান্তে মঙ্গলবার ৷ পাশাপাশি বনগাঁ পুরসভার উদ্যোগে এদিন কুটিবাড়ি আদিবাসী পাড়া সংলগ্ন এলাকায় তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ণাবয়ব মূর্তি উন্মোচিত হল মহাসমারোহে ৷

বিরসা মুন্ডা ১৮৭৫ সালে ঝাড়খণ্ডের তামাড় থানার উলিহাতু গ্রামে জন্ম নেন ও মৃত্যু হয় রাঁচি কেন্দ্রীয় কারাগারে ১৯০০ সালে মাত্র ২৫ বছর বয়সে। কিশোর জীবন থেকেই ব্রিটিশ দের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তবে তাঁর উদ্দেশ্যে ছিল জল জমি ও জঙ্গল রক্ষা করা। কেবল মাত্র রাঁচি বা খুঁটির মধ্যেই সীমাবদ্ধ ছিল না তাঁর আন্দোলন। বলা যায় তৎকালীন মানভূম ও সিংভূমের মধ্যেও ছাড়িয়ে পড়েছিল তার আন্দোলন। ব্রিটিশদের শাসন শোষণ ও অত্যাচারে অতিষ্ট হওয়ার কারণে বিরসা মুন্ডার আন্দোলন ব্যাপক আকার ধারণ করে পরবর্তী সময়ে। তাঁর অনুগামীদের বলা হতো বীরসাইত। তিনি অনুগামীদের কাছে ভগবান বলেই পরিচিত ছিলেন। তাঁর আন্দোলনে সকল শ্রেণীর মানুষ মিলিত হয়েছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলেছিল। বিরসা মুন্ডার জনপ্রিয়তার জন্য তিনি সকলের কাছে ভগবান নামে পরিচিত ছিলেন ও আদিবাসীদের কাছে ভগবান রূপে পূজিত হন। দেখুন ভিডিও:

এদিন বনগাঁয় মূর্তি উন্মোচন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগাঁজেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস, পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ , ১নং ওয়ার্ড কাউন্সিলর দিপালী বিশ্বাস সহ বিশিষ্টজনেরা।

এদিনের অনুষ্ঠানে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান স্থানীয় অসংখ্য আদিবাসী সম্প্রদায়ের মানুষ৷ তাঁদের কথায় তাঁরা তাঁদের ভগবান কে এখানে প্রতিষ্ঠা করতে পেরে খুশি ৷

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন