Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Birbhum: চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে যুবককে ফেলে দিলেন সহযাত্রী! দেখুন ভিডিও

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ চলন্ত ট্রেনের কামরায় বচসার জেরে এক যুবককে ধাক্কা দিয়ে ফেলে দিলেন এক ব্যক্তি! ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। দেখুন সেই ভিডিও

হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের ওই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। ওই ট্রেনেই শারীরিক প্রতিবন্ধী এক সহযাত্রী ঘটনার ভিডিও করেন। সেই ভিডিওটি রেলপুলিশকে দিয়ে, অভিযোগ জানান তিনি। সেই ভিডিও দেখেই অভিযুক্তের খোঁজ শুরু করেছে তারা। 

রেলপুলিশ সূত্রে খবর, তারাপীঠ রোড ও রামপুরহাট স্টেশনের মাঝামাঝি একটা জায়গায় ঘটনাটি ঘটেছে। যে যুবককে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় তাঁর নাম সজল শেখ। তারাপীঠ রোড ও রামপুরহাট স্টেশনের মাঝে রেললাইনের ধারে গতকাল রাতেই তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তড়িঘড়ি করে তাঁকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিক্যাল কলেজে।

চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। গুরুতর জখম সজলের বাড়ি বীরভূমের রামপুরহাট থানার সুঁদিপুরে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তের খোঁজ পাওয়া যায়নি। 

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন