প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

Bipin Rawat: অশ্বত্থ পাতায় জেনারেল রাওয়তের ছবি এঁকে শেষ শ্রদ্ধা শিল্পীর ,দেখুন ভিডিও

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেশের প্রথন সেনা সর্বাধিনায়ক(সিডিএস) বিপিন রাওয়ত এবং তাঁর স্ত্রী-সহ ১৩ জনের। গত বুধবার তামিলনাড়ুর কুন্নুরের কাছে জেনারেল রাওয়তের কপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। বৃহস্পতিবারই তামিলনাড়ু থেকে জেনারেল রাওয়ত ও তাঁর স্ত্রীর মৃতদেহ দিল্লিতে পৌঁছয়। শুক্রবার গোটা দেশ তাঁকে চোখের জলে শেষ শ্রদ্ধা জানাল।

পালাম বিমানবন্দরে জেনারেলকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। গোটা দেশ যখন জেনারেল রাওয়তকে শ্রদ্ধা জানাচ্ছে, অভিনব কায়দায় তাঁকে শ্রদ্ধা জানালেন শশী আদকর নামে এক শিল্পী।

অশ্বত্থ পাতা কেটে তাতে রাওয়তের ছবি সুচারু ভাবে ফুটিয়ে তুলেছেন ওই শিল্পী। সেই ভিডিয়ো নেটমাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা অনুপম খের। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোও সেই ভিডিয়ো শেয়ার করে কুর্নিশ জানিয়েছেন।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন