প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Bihar: বিধ্বংসী অগ্নিকাণ্ড বিহারে, অগ্নিদগ্ধ অন্তত ৩০

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বিহারের ঔরঙ্গাবাদে। শনিবার সকাল সওয়া ন’টা পর্যন্ত খবর অগ্নিদগ্ধ হয়েছেন অন্তত ৩০ জন। যাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর রাতে একটি পরিবারে রান্না হচ্ছিল। সেই সময়েই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তা থেকেই ছড়িয়ে পড়তে থাকে আগুন।

জানা গিয়েছে, এলাকাটি ঘিঞ্জি। পাশাপাশি অনেক ঘর রয়েছে। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। অনেকে ঘুমের মধ্যে বুঝে ওঠার আগেই অগ্নিদগ্ধ হন।


ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিরাট বাহিনী এবং দমকল। আগুন নেভানোর পাশাপাশি চলছে উদ্ধারকাজ। সকাল সওয়া ন’টা পর্যন্ত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের মধ্যে রয়েছেন সাত জন পুলিশ ও দমকলকর্মীও। আগুনের গ্রাস থেকে মানুষকে উদ্ধার করতে গিয়ে জখম হয়েছেন তাঁরা।

ঔরঙ্গাবাদ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আগুন লাগার কারণ এখনও সরকারিভাবে বলা যাচ্ছে না। তবে যে বাড়িতে প্রথম আগুন লাগে সেই বাড়র মালিক ঔরঙ্গাবাদ সদর হাসপাতালে জবানবন্দিতে বলেছেন, গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লাগে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন