প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

Bharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রায় হাঁটতে হাঁটতে হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু কংগ্রেস সাংসদের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় হাঁটার সময় হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জলন্ধরের কংগ্রেস সাংসদ সান্তোখ সিংহ চৌধুরির।

রাহুল গান্ধীর পাশে হাঁটতে হাঁটতেই আচমকা বুক চেপে বসে পড়েন জলন্ধরের কংগ্রেস সাংসদ সন্তোখ চৌধুরী । সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি। ডাক্তাররা বলেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কংগ্রেস সাংসদের।

জনপ্রিয় এই কংগ্রেস নেতা পঞ্জাবের জলন্ধর লোকসভা আসনেরসাংসদ ছিলেন। শনিবার সকালে তিনি রাহুল গান্ধীর সঙ্গেই ভারত জোড়ো যাত্রায় সামিল হয়েছিলেন। ফিল্লৌর এলাকা দিয়ে হাঁটার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তাঁর হৃদস্পন্দন বাড়তে থাকে। তড়িঘড়ি কংগ্রেস কর্মীরা তাঁকে অ্যাম্বুল্যান্সে করে লুধিয়ানার ফাগওয়ারার ভির্ক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরে আজকের মতো স্থগিত করা হয়েছে যাত্রা।কংগ্রেস সাংসদের প্রয়াণের খবর শুনে ভারত জোড়ো যাত্রা ছেড়ে হাসপাতালে গিয়েছেন রাহুল।

কংগ্রেস সাংসদের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। টুইটারে তিনি লেখেন, ‘জলন্ধরের কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরীর অকাল প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।’ 

আজ সকালে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ফিল্লৌর দিয়ে যাচ্ছিল। সেই সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হন সন্তোখ। ডাক্তাররা জানিয়েছেন, তাঁর হার্টবিট বা হৃদস্পন্দন অস্বাভাবিক বেড়ে গিয়েছিল। চিকিৎসা শুরুর আগেই মৃত্যু হয় তাঁর।

সন্তোখ সিং চৌধুরী জলন্ধরের সাংসদ ছিলেন। এর আগে পাঞ্জাব সরকারের ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। পেশায় আইনজীবী সন্তোখ সিং চৌধুরী ২০১৪ এবং ২০১৯ সালে জলন্ধর আসন থেকে লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন