প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Bhai Phonta কলকাতা ব্লাইন্ড স্কুলের সভাঘরে বিভেদহীন ভাইফোঁটার আয়োজন : দেখুন ভিডিও

deshersamay

Share article:

শম্পা গুহ মজুমদার :২রা নভেম্বর ২০২৪, শনিবার কলকাতা ব্লাইন্ড স্কুলের সভাঘরে “বিভেদহীন ভাইফোঁটা” অনুষ্ঠানের আয়োজন করা হয । ভ্রাতৃদ্বিতীয়ার প্রাক লগ্নে “দক্ষিণ হাওড়া মুক্তধারার“ পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তি বর্গকে প্রতিবছরের মত এবছরও ভাইফোঁটাতে আমন্ত্রিত করা হয়েছিল। কলকাতা ব্লাইন্ড স্কুলের দৃষ্টিহীন বোনেরা ও দিদিরা, বিশিষ্ট জন এবং দৃষ্টিহীন ছাত্রদের ভাইফোঁটা দিলেন এদিন। দেখুন ভিডিও

ব্লাইন্ড স্কুলের অধ্যক্ষা দৃষ্টিহীন লিসা ব্যানার্জী ,বিশিষ্ট সমাজসেবী বানিব্রত কারা, অধ্যাপক মানস ঠাকুর, গিল্ডের চেয়ারম্যান শুভম দাস জানান , দৃষ্টিহীন মানুষদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজন।


“দক্ষিন হাওড়া মুক্তধারার” একনিষ্ঠ কর্মী জয়দীপ দে’ র কথায়, তাদের মূল লক্ষ্য সমাজের পরিবর্তন। দৃষ্টিহীনরা আজকের দিনেও সমাজে ব্রাত্য। এই ধারণার পরিবর্তন খুবই জরুরি। এই অনুষ্ঠানের মাধ্যমে এই বার্তাই  সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।

ফুল, ধান, চন্দন ও প্রদীপ দিয়ে সাজানো থালা হাতে দৃষ্টিহীন বোনেদের ফোঁটা দান, মিষ্টিমুখ ও গল্পের মাধ্যমে এদিনের আনন্দ অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় ।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন