প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Bengali Nurse Raped: বেঙ্গালুরুতে বাঙালি নার্সকে গণধর্ষণ, গ্রেফতার দিল্লির ৪ সাঁতারু

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বেঙ্গালুরুতে চাকরি করতে গিয়েছিলেন। গণধর্ষণের (Bengali Nurse Raped) শিকার হতে হল পশ্চিমবঙ্গের এক নার্সকে। পুলিশ জানিয়েছে, দিল্লি থেকে আসা চার সাঁতারু নির্যাতন চালিয়েছে তাঁর ওপর। মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

নার্সিং ট্রেনিং নিয়েছিলেন এ রাজ্যেই। বেঙ্গালুরুতে একটি বেসরকারি নার্সিংহোমে চাকরি করতেন নির্যাতিতা । অভিযুক্তদের মধ্যে একজন ছিল তাঁর পূর্ব পরিচিত। পুলিশ জানিয়েছে, ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ হয়েছিল। অভিযুক্ত চারজনই সাঁতারু। নাম রজত, শিবারন, দেব সারোই এবং যোগেশ কুমার। তাঁরা দিল্লির বাসিন্দা। সাঁতারের প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে তারা বেঙ্গালুরুতে এসেছিল।

ঘটনা গত অক্টোবরের ২৪ তারিখের। পুলিশ জানিয়েছে, রজত নামে ছেলেটির সঙ্গে নির্যাতিতার আলাপ ছিল। সেই নিজের ফ্ল্যাটে রাতের খাওয়ার নিমন্ত্রণ করে নির্যাতিতাকে। ফ্ল্যাটে সে সময় আরও তিন জনও ছিল। মেয়েটির আসার পরেই তাঁর ওপর দফায় দফায় নির্যাতন চালায় চার জন।

পরের দিনে নির্যাতিতাকে উদ্ধার করে তাঁর এক বন্ধু। সেদিনই অভিযোগ দায়ের করা হয় স্থানীয় সঞ্জয়নগর থানায়। শেষপর্যন্ত বেঙ্গালুরু শহরের বিভিন্ন জায়গায় থেকে অভিযুক্ত চার জনকে গ্রেফতার করে পুলিশ ৷

ডেপুটি কমিশনার (উত্তর) বিনায়ক পাতিল জানিয়েছেন, অভিযুক্তেরা রাজ্য স্তরের না জাতীয় স্তরের সাঁতারু তার খোঁজ চলছে।

বেঙ্গালুরুর সদাশিবনগর ও বাসাভানাগুড়ির সুইমিং পুলে তাঁরা বহুবার গিয়েছিলেন। সেখানেও লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে। অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন