Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Bengali Cinema ২০২৫ -এর শুরুতেই আসছে নতুন গোয়েন্দা ফেলুবক্সী ,মধুমিতাকে দেখা যাবে দেবযানীর চরিত্রে

deshersamay

Share article:

সঙ্গীতা চৌধুরী , কলকাতা : ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ফেলুবক্সী ‘। নতুন এই গোয়েন্দাকে বাংলায় আনছেন পরিচালক দেবরাজ সিনহা। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। গোয়েন্দার চরিত্রে এই প্রথম তাঁকে দেখা যাবে। স্বভাবতই অভিনেতাকে দারুণ উচ্ছ্বসিত দেখায়।

দেবযানীর চরিত্রে মধুমিতা সরকারকে দেখা যাবে তাঁর আগামী ছবি ‘ফেলুবক্সী’-তে। ছবির গল্প অনুযায়ী দেবযানীর চিরকালীন ক্রাশ ফেলু। দু’জনের বন্ডিংটা দারুণ। ‘ আমার চরিত্রটা দেখলে আপাত দৃষ্টিতে মনে হবে শুধু সাজগোজের কথা ভাবে, বাবলি, চার্পি একটা ক্যারেক্টর। কিন্তু আদতে সে মাথা ঘামায় ফেলুর কেসগুলোকে নিয়ে। ফেলুকে দেখেও মনে হয় সে খেতে ভালোবাসে, মজার মানুষ। কিন্তু আদতে সেও নিজের কাজের ক্ষেত্রে খুব সিরিয়াস। তারা বাইরে থেকে এক রকম আবার ভিতর থেকে আলাদা,’ বলছেন মধুমিতা।

শুক্রবার দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে ছবিটির টিজার মুক্তি পায়। তাতে সোহম ফেলুবক্সীরূপে আত্মপ্রকাশ করেন। এতে রয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকারও। এখানে সোহমের সঙ্গে তাঁকে জুটি বাঁধতে দেখা যাবে। প্রথমবার তাঁরা একসঙ্গে কাজ করেছেন। ছবির একটি বিশেষ চরিত্রে আছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এই ছবিটি দিয়েই তিনি টলিউডে প্রথমবার পা রাখছেন। এদিন যদিও তাঁকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় নি। পরীমকনির চরিত্রের নাম এখানে লাবন্য। 

থ্রিলার ঘরানার এই গোয়ান্দা গল্পে বাঙালি নতুন প্রজন্মের বৈশিষ্ট্য নিয়ে এই ফেলুবক্সীকে পাবেন। যে মনে – প্রানে একজন খাঁটি বাঙালি। একদিকে যেমন বুদ্ধিদীপ্ত , আবার আধুনিক প্রযুক্তির ব্যাপারেও তুখর। মনের দিক থেকে আর পাঁচজন সাধারণ বাড়ির ছেলের মতোই। তবে গোয়েন্দা ফেলুবক্সী রহস্যের সমাধানের পাশাপাশি খুবই খেতে ভালোবাসে। বলা যায় এই খাবারের সঙ্গে তাঁর রহস্য সমাধান এক সূত্রে গাঁথা থাকবে।

পরিচালক স্বয়ং এই চরিত্রটি সৃষ্টি করেছেন। তিনি জানান, কাহিনী লেখার সময় থেকেই তাঁর এই গোয়েন্দা চরিত্রটির জন্য সোহমের কথাই মাথায় আসে। পরিচালক দেবরাজ বাঙালি দর্শকদের একটু অন্যরকম একজন গোয়েন্দার সঙ্গে পরিচয় ঘটাবেন। মধুমিতাকে এখানে একজন রেডিও জকির ভূমিকায় দেখা যাবে।

চরিত্রের নাম দেবযানী। রেডিও জকি দেবযানী ফেলুবক্সীর সহকারী হওয়ার স্বপ্ন দেখে। পরবর্তীকালে সে ফেলুবক্সীর সঙ্গে রহস্যের সমাধানে নামে। ছবির কাহিনী মুখার্জি বাড়ির সদস্যদের ঘিরে আবর্তিত হবে। অনিমেষ মুখার্জির একমাত্র ছেলের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করতে গিয়ে ফেলুবক্সী ও দেবযানী কী ভাবে একের পর এক রহস্যের জাল ছিড়বে সেটাই ছবিতে ধরা পড়বে।

ছবিতে একদিকে যেমন আছে সাসপেন্স ও রোম্যান্স তেমনি আরও অনেকগুলো দিক আসবে। হিমানি ফিল্মস এবং মিডিয়ানেক্সট এন্টারটেনমেন্ট- এর এটি নতুন ছবি। ছবির চিত্রগ্রাহক সুদীপ্ত মজুমদার। অন্যান্য বিশেষ বিশেষ চরিত্রে রয়েছেন শতাফ ফিগার, সুমন্ত মুখার্জি, মেঘমল্লার, দেবনাথ চ্যাটার্জি, রৌনক ভট্টাচার্য প্রমুখ। 

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন