Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Benapole: বেনাপোলে বিস্ফোরণ, উদ্ধার বোমা, চাঞ্চল্য

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ : বেনাপোলে একটি পরিবহণ এজেন্সির কার্যালয়ে শক্তিশালী বোমা বিস্ফোরণ হল। এ ঘটনায় ৪টি বোমা উদ্ধার হয়েছে| এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে বেনাপোলের ছোটআঁচড়া মোড়ে একটি ট্রান্সপোর্ট এজেন্সির অফিসে বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া।

এ ঘটনায় আটক করা হয়েছে স্থানীয় খড়িডাঙ্গা গ্রামের পিচ্চি লিটন ওরফে সোলা লিটনকে। তিনি মাছের ট্রাকে থাকা ককসিটের ব্যবসা করেন। পাশাপাশি ওই ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে পরিবহণ ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।

বেনাপোল পোর্ট থানার এক আধিকারিক সোহেল মাহমুদ জানান, বিস্ফোরণে ট্রান্সপোর্ট ব্যবসায়ী হাবিবুর রহমানের মালিকানাধীন ওই ট্রান্সপোর্ট অফিসের একটি দেওয়াল ধসে পড়েছে। অন্যান্য দেওয়ালের অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া পাশের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম ও চারটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, “বিস্ফোরণের বিষয়টি আমরা তদন্ত করছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি কামাল হোসেন বলেন, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে অভিযান চালিয়ে লিটনকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে।

লিটন আবাসিক এলাকার ভিতরে একটি দোকানঘর ভাড়া নিয়ে ভারতীয় মাছের ট্রাকে থাকা কর্কসিটের ব্যবসা করতেন। পাশাপাশি তিনি ওই ট্রান্সপোর্টের মাধ্যমে ট্রাক ও ট্রেলার ভাড়া দেওয়ার ব্যবসাও করতেন।
ওসি জানান, ট্রাক ও ট্রেলারের বন্দোবস্ত নিয়ে অন্যান্য ট্রান্সপোর্ট কোম্পানির সঙ্গে লিটনের বিরোধ ছিল। এ ছাড়া কর্কসিট এবং তুষের সিন্ডিকেট ছিল লিটনের। এ নিয়ে অন্যান্য কর্কসিট ব্যবসায়ীদের সঙ্গে তার বিরোধ ছিল।

সেই ব্যবসায় আধিপত্য বজায় রাখতে লিটন অফিসে বোমা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন