Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Becharam Manna: পাইলট গাড়ির পিছনে ধাক্কা, বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ পশ্চিম বর্ধমান: আসানসোল থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার কনভয়। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী। ওঁর কনভয়ে একটি গাড়ি ঢুকে পড়ায় ঘটে এই বিপত্তি।

জানা গেছে, মঙ্গলবার একটি কর্মসূচি করে আসানসোলে থেকে ফিরছিলেন বেচারাম মান্না। হঠাৎ বর্ধমানের কাছে জৌগ্রাম এলাকায় মন্ত্রীর কনভয়ের আগে একটি গাড়ি এসে পড়ে। তাই আচমকাই কনভয়ে থাকা প্রথম গাড়িটিকে ব্রেক কষতে হয়। ফলে মন্ত্রীর গাড়ি গিয়ে ধাক্কা মারে সেই গাড়িটিকে।

ঘটনায় সামান্য আহত হন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী। সিঙ্গুরে গিয়ে চিকিৎসা করান তিনি। জানা গেছে, এদিন সাতসকালে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেন বেচারাম মান্না। তারপর সুফল বাংলার দুটি বিপণন কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। এই কর্মসূচি শেষ করেই আসানসোল থেকে কলকাতায় ফিরছিলেন কৃষি প্রতিমন্ত্রী। সেই সময়ই দূর্ঘনার কবলে পড়েন তিনি।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন