Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর

Bangladeshi Takaবাংলাদেশি টাকার দাম হু হু করে পড়তে শুরু করেছে ! মাথায় হাত ভারতীয় ব্যবসায়ীদের :দেখুন ভিডিও

deshersamay

Share article:
অর্পিতা বনিক দেশের সময়

পেট্রাপোল: শেখ হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশের টাকার দাম পড়তে শুরু করেছে। পেট্রাপোল সীমান্তের যে সমস্ত মানি এক্সচেঞ্জ রয়েছে, সেখানে মূলত বাংলাদেশের মুদ্রা আদান-প্রদান হয়। কিন্তু বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরপরই ডলারের নিরিখে বাংলাদেশের মুদ্রার দাম পড়তে শুরু করেছে। আগে, ১০০ টাকার বিনিময়ে ভারতীয় মুদ্রায় ৭১ টাকা দেওয়া হত। মঙ্গলবার বাংলাদেশের ১০০ টাকার বিনিময়ে মিলছে ৬৫ রুপি। উল্টোদিকে গতকাল পর্যন্ত ভারতে ১০০ টাকার বিনিময়ে ১৩৭ বাংলাদেশি টাকা পাওয়া যেত। আজ সেটা মিলছে ১৪৫ টাকা। সমস্যায় পড়েছেন সীমান্ত ব্যবসায়ীরা I দেখুন ভিডিও

সূত্রের খবর,অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তারই মাঝে বুধবার নতুন করে অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশের ব্যাঙ্কে। জানা গেছে ব্যাঙ্কের একাংশ কর্তা ও কর্মীদের বিক্ষোভের মুখে এদিন কার্যত সাদা কাগজে মুচলেখা লিখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় ব্যাঙ্কের ডেপুটি গভর্নর-সহ ৬ শীর্ষ কর্মকর্তা।

বাংলাদেশের এখনও যা পরিস্থিতি, সে দেশের মুদ্রা আরও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, আমদানি-রফতানি পুরোপুরি বন্ধ।

বাংলাদেশের স্থানীয় ব্যবসা লাটে উঠেছে। সাধারণ মানুষ ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিতে চাইছে। সব নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি সঙ্কটজনক। তাই ভারতে যাঁরা বৈদেশিক মুদ্রা লেনদেনের ব্যবসা করেন, তাঁরা বাংলাদেশের টাকা বেচে দিতে চাইছেন। কারণ, আরও নীচে নামতে পারে সে দেশের মুদ্রার দাম।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.