প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Bangladeshi medicines in Bengal: কাঁথির হাসপাতালে কীভাবে এলো বাংলাদেশের ওষুধ? ব্যাখ্যা দিল স্বাস্থ্য দফতর

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ কাঁথি মহকুমা হাসপাতাল থেকে রোগীদের দেওয়া বাংলাদেশের ওষুধের রহস্যভেদ হল৷ রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ওই ওষুধ বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারকে দান করা হয়েছিল৷ সেই ওষুধই কেন্দ্রীয় সরকার রাজ্যকে দিয়েছিল৷ কলকাতার সেন্ট্রাল মেডিক্যাল স্টোর ঘুরে সেই ওষুধই পৌঁছেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি হাসপাতালেও৷

সরকারি হাসপাতাল থেকে বাংলাদেশের ওষুধ দেওয়া হচ্ছে, এই খবরে মঙ্গলবার শোরগোল পড়ে কাঁথিতে৷ ডক্সিসাইক্লিইন নামে ওই অ্যান্টিবায়োটিক ওষুধটির রাংতার গায়ে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ, বাংলাদেশের সম্পদের মতো বিভিন্ন লেখা ছিল৷

পাশাপাশি সেফ্রাডিন নামে বাংলাদেশে তৈরি আরও একটি ওষুধও রোগীদের দেওয়া হচ্ছিল রাজ্যের হাসপাতালে বাংলাদেশের ওষুধ কীভাবে এলো, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷

হাসপাতালের সুপারও এ বিষয়ে কিছু বলতে পারেননি৷ তিনি জানিয়েছিলেন, রাজ্য স্বাস্থ্য দফতরের তরফেই এই ওষুধ সরবরাহ করা হয়৷ বাংলাদেশের ওষুধ কোথা থেকে এলো, তা নিয়ে তদন্তের দাবি জানান তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীও৷ খোঁজখবর শুরু করে স্বাস্থ্য দফতরও৷

এ দিনই রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, বাংলাদেশ সরকারের দেওয়া ওই ওষুধ কেন্দ্রের হাত ঘুরে এসে পৌঁছয় কলকাতার সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে৷ সেখান থেকেই নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং দুই চব্বিশ পরগণার বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এই ওষুধ পাঠানো হয়৷ সেই ওষুধই কাঁথি মহকুমা হাসপাতাল থেকে রোগীদের দেওয়া হয়েছে৷ এর মধ্যে বিতর্কের কিছু নেই বলে দাবি রাজ্য স্বাস্থ্য দফতরের৷

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন