Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘প্রচুর মানুষের কর্মসংস্থান হবে’,বাঁকুড়ায় শ্যাম স্টিল কারখানায় ১০০০ কোটির লগ্নি , শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘কোনও গাফিলতি সহ্য করব না’, মুর্শিদাবাদের পুলকার দুর্ঘটনায় শোকপ্রকাশ করে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাতসকালে মর্মান্তিক কাণ্ড! ট্রেনের ধাক্কা, স্কুল যাওয়ার পথে দুই পড়ুয়া-সহ তিন জনের মৃত্যু, তদন্তের নির্দেশ রেলের সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট,    কলকাতার ইসকনের ৫৫তম রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী,দু’কলি গানও গাইলেন শুভেন্দু ফের বিপর্যয় পুরীর রথযাত্রায় , পদপিষ্ট কমপক্ষে ২০০ পুণ্যার্থী, মৃত ১,ভিড়ের চাপে অসুস্থ একাধিক

Bangladeshi girl: বাংলাদেশি নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, বনগাঁ সীমান্তে দালাল-সহ ৪ যুবক গ্রেফতার

deshersamay

Share article:


দেশের সময় , বাগদা: কাজের সন্ধানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিল এক নাবালিকা । দালালের মাধ্যমে বেআইনিভাবে ওপার বাংলা থেকে সে প্রবেশ করেছিল এদেশে। কিন্তু ভাবতে পারেনি যে, এখানে এসে তার সঙ্গে এত বড় সর্বনাশ ঘটবে। অভিযোগ, ওই নাবালিকার একাকীত্বের সুযোগ নিয়ে গণধর্ষণ করেছে ওই দালাল এবং আরও কয়েকজন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর বাগদা এলাকায়। অভিযুক্ত সবাইকেই গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, দিনকয়েক আগে ওই দালালের সাহায্যে কাঁটাতার টপকে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছিল ওই কিশোরী।

পুলিশ সূত্রে জানা গেছে, কাজের খোঁজেই এপারে চলে এসেছিল সে। কিন্তু কাজ তো হয়ইনি, উল্টে সেই দালালের লালসার শিকার হতে হল তাকে। অভিযোগ, ১৮ আগস্ট অভিযুক্ত দালাল-সহ মোট চারজন অসহায় নাবালিকাকে গণধর্ষণ করে। তারপর সেখানেই ফেলে রেখে চলে যায়।

এরপর সেই নাবালিকা বনগাঁর হরিদাসপুর বিওপির পেট্রাপোল সীমান্ত থানায় গিয়ে চারজনের নামেই অভিযোগ দায়ের করে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু করে পুলিশ। গ্রেফতার হয় চারজনই।

শনিবার তাদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সনৎ বৈরাগী, প্রথম মণ্ডল, হিরো দাস ও প্রদীপ বিশ্বাস। অভিযুক্তদের তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে পাঠানোর আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে তাঁদের বিরুদ্ধে পকসো আইনে মামলাও রুজু করা হয়েছে।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন