প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Bangaon Puja: কচুরিপানার মন্ডপে নদীর রঙে মৃন্ময়ী মাকে সাজিয়ে দেবীর আরাধনায় মগ্ন বনগাঁর তরুণ- তরুণীরা : দেখুন ভিডিও

deshersamay

Share article:

অপির্তা বনিক, বনগাঁ: স্রোত ফিরবে ইছামতির ৷ দীর্ঘদিনের এই আশা নিয়ে প্রতীক্ষার প্রহড় গুনছেন বনগাঁ বাসি ৷ এই নদী পাড়ের বাসিন্দারা নদী সংস্কারের দাবি নিয়ে রাজ্য ও কেন্দ্রের দরজায় কড়ানেড়েছেন বহু সময় , বহু বার কথা বললেও প্রকৃত অর্থে তাঁদের সেই নদী সংস্কার হয়নি আজও !

কচুরিপানা দিয়ে তৈরী ইছামতী শারদ উৎসব কমিটি পুজো মন্ডপ ৷ ছবি- দেশের সময় ৷

উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার ইছামতী নদীতে পলি জমে নদী তার গতিপথ হারিয়েছে অনেককাল আগেই ৷ নদীতে আগের মতন আর জোয়ার ভাটা খেলে না। এই ইছামতি নদী তার নব্যতা হারিয়ে বহুদিন আগেই মৃতপ্রায় , আর সেই নদীকে বাঁচাতেই ইছামতী শারদ উৎসব কমিটি দুর্গা পুজোর আয়োজন করেছে ৷ দেখুন ভিডিও :

পঞ্চমীর সন্ধ্যায় পুজোর উদ্বোধন করেন বারাসাত জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় ৷ এদিন সকালে প্রদীপ প্রজ্জ্বলন করেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, তারপর উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর দেবদাস মন্ডল ৷

এছাড়াও আরও অনেক বিশিষ্ট জনেরাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে ৷ পাশাপাশি বনগাঁ জেলা সুপার জয়িতা বসুও মন্ডপ পরিদর্শন করেন বৃহস্পতিবার সন্ধ্যায়৷

নদীর কচুরিপানা দিয়ে তৈরী পূর্ণাঙ্গ মন্ডপ সঙ্গে শিল্পী সেন্টু ভট্টাচার্য্যের তুলির টানে নদীর রঙেই এখানে সেজেছেন মৃন্ময়ী মা ৷

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন