প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Bangaon News : আগামীকাল একুশে অগাস্ট বনগাঁ পুরসভার উপনির্বাচন, ভোটের প্রস্তুতি ঘুরে দেখল দেশের সময়

deshersamay

Share article:

দেশের সময়, বনগাঁ: একুশে অগাস্ট রবিবার আর্থাৎ আগামীকাল বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন৷ শনিবার দিনভর ভোটকর্মীদের প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো।

বুথের উদ্দেশ্যে যাওয়ার জন্য ডিসিআরসি সেন্টারে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। ৬ টি বুথে শান্তিপূর্ণ নির্বাচন করতে তাঁরা প্রস্তুত বলে জানান বনগাঁ মহকুমাশাসক ৷

বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ৬টি বুথে মোট ভোটার সংখ্যা ৪,৭৭৬৷ এর মধ্যে মহিলা ভোটার রয়েছেন ২,৩৭৩ এবং পুরুষ ভোটারের সংখ্যা ২,৪০৩৷

বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে

তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাপাই রাহা৷
কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী প্রভাস পাল৷
বিজেপি প্রার্থী অরূপ কুমার পাল
সিপিআইএম -এর প্রার্থী  ধৃতিমান পাল৷

জানা গিয়েছে, ভোট কেন্দ্রের দায়িত্বে থাকছেন পাঁচজন ইন্সপেক্টর, ২৫ জন আধিকারিক এবং ১০৯ জন কনস্টেবল৷

বনগাঁ মহকুমাশাসক প্রেমবিভাস কাঁসারির কথায়, ‘‘আমাদের এখানে একটি ওয়ার্ডে উপনির্বাচন রয়েছে৷ সেখানে মূল ভোটকেন্দ্র পাঁচটি এবং একটি সহায়ক ভোটকেন্দ্র আছে৷ মোট ৬ টি ভোটকেন্দ্র আমাদের আছে৷ পোলিং পার্টি তৈরি হয়ে গিয়েছে৷

এখনও পর্যন্ত সঠিকভাবে এবং নিয়ম মেনেই প্রত্যেকটি বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷ রাজ্য নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই তাকরা হয়েছে৷ সুতরাং আমরা আশা করছি যে সুন্দরভাবেই ভোট হবে এবং সঠিক সময়ে পোলিং পার্টি বুথে বুথে পৌঁছে যাবে৷’’

এদিকে , ভোটের আগেই সন্ত্রাসের অভিযোগ করছেন বিরোধীরা৷ বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ভোটে অবাধ সন্ত্রাসের আশঙ্কা করছেন বিরোধীরা৷

শনিবার দুপুরে বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি রামপদ দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল বনগাঁ পুলিশ সুপার, মহকুমা শাসক এবং বনগাঁ থানায় একটি স্মারকলিপি জমা দেন৷ ওই প্রতিনিধি দলে ছিলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ৷

বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের ছবি দিয়েই শুক্রবার পোস্টার পড়ে বনগাঁয়। শুক্রবার সকাল থেকে বিজেপি বিধায়কের কু-কীর্তি’ নামাঙ্কিত পোস্টার লক্ষ্য করা যায়। পোস্টারে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন স্বপন মজুমদার। পোস্টার সাঁটানোর পিছনে তৃণমূলের -র চক্রান্ত আছে বলে দাবি করেন তিনি। উপ নির্বাচনের প্রচারে বনগাঁ পুরসভায় ‘রিগিং’ করে জেতার জন্য টিএমসি-র তরফে তাঁর বিরুদ্ধে এই পোস্টার দেওয়া হয়েছে বলে দাবি করেন বিজেপি বিধায়ক। যদিও বিজেপি বিধায়কের অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় টি এমসি নেতৃত্ব।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন