Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বাগদা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে মারধর ,ফাঁটলো মাথা, গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে, থানায় অভিযোগ: দেখুন ভিডিও

deshersamay

Share article:

বনগাঁ:  বাগদা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠল৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার কোনিয়ারা বাজার এলাকায় ৷ খবর পেয়ে বাগদা থানা পুলিশ আহত কর্মাধ্যক্ষ অরূপ পালকে উদ্ধার করে প্রথমে বাগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ বর্তমানে তিনি চোখ ও মাথায় আঘাত নিয়ে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন ৷ দেখুনভিডিও

অরূপ বাবুর অভিযোগ সাদা কাগজে সই করতে বলে এবং তিন লক্ষ টাকা দাবি করে ৷ আপত্তি জানাতেই তার ভাইঝির সামনে তাঁকে মারধর করা হয় ৷
অরূপের দাদা জয়দেব কুমার পালের অভিযোগ কোনিয়ারা মোড়ে বাগদা ২ মন্ডলের বিজেপি সভাপতি শ্যামসুন্দর ঘোষ ৮ থেকে ১০ জন লোক নিয়ে চড়াও হয় তার ভাই অরূপ পালের ওপর।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি শ্যামসুন্দর ঘোষ বলেন, অরূপের পরিবার যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। ও মানুষের কাছ থেকে টাকা তুলেছে৷ মানুষকে ঘর দেওয়ার নাম করে টাকা তুলেছে। মানুষ এখন টাকা চাইছে।

Advertisement
Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন