Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
এবার ঋতব্রত শিবিরে যোগ দিলেন বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস সঙ্গে তাপসও ‘প্রচুর মানুষের কর্মসংস্থান হবে’,বাঁকুড়ায় শ্যাম স্টিল কারখানায় ১০০০ কোটির লগ্নি , শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘কোনও গাফিলতি সহ্য করব না’, মুর্শিদাবাদের পুলকার দুর্ঘটনায় শোকপ্রকাশ করে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাতসকালে মর্মান্তিক কাণ্ড! ট্রেনের ধাক্কা, স্কুল যাওয়ার পথে দুই পড়ুয়া-সহ তিন জনের মৃত্যু, তদন্তের নির্দেশ রেলের সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট,    কলকাতার ইসকনের ৫৫তম রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী,দু’কলি গানও গাইলেন শুভেন্দু

Bagda: কেন্দ্রে কুস্তি, বাংলায় দোস্তি’! বাগদায় বোর্ড গঠন করল বিজেপি, সমর্থন করল কং-ফব

deshersamay

Share article:

দেশের সময় , বাগদা: উত্তর ২৪ পরগনা: বাগদার কনিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত গঠনে বিজেপি প্রধানকে সমর্থন করল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক। পঞ্চায়েত গঠন করল বিজেপি। আর দফতরের সামনে বিজয়োল্লাসে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে রয়েছেন কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক ও সিপিএমের কর্মীরাও। দলীয় পতাকা হাতেই বিজয়োল্লাসে মেতেছেন কর্মীরা।

উত্তর ২৪ পরগনা বাগদা ব্লকের কনিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২১ টি আসনের মধ্যে ১১ টি আসনে জয়লাভ করেছে বিজেপি। ৮ টি আসনে জয়লাভ করেছে তৃণমূল, কংগ্রেস ১ টি আসনে ও ১ টি আসনে ফরওয়ার্ড ব্লক জয়লাভ করেছে। এদিন পঞ্চায়েত গঠনের বৈঠকে বিজেপির পঞ্চায়েত প্রধান পদপ্রার্থী গীতু বিশ্বাস সরকারকে সমর্থন করেন কংগ্রেস প্রতীকে জয়ী হওয়া সম্রাট সাঁতরা ও ফরওয়ার্ড ব্লকের প্রতীকে জয়ী হওয়া শম্পা সাঁতরা ।

বাগদা ব্লকের কনিয়াড়া ২ পঞ্চায়েতে ক্ষমতায় এলো বিজেপি । প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনে কনিয়াড়া ২ গ্রাম । আগে এই পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও যা আজ হাত ছাড়া । এই পঞ্চায়েতে নব নির্বাচিত প্রধান হলেন গিতু সরকার এবং উপ প্রধান প্রণব সরকার । সকালে এই পঞ্চায়েতের সামনে সার্টিফিকেট দেরি করে পাওয়া তে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা।

কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক প্রার্থীর বক্তব্য, উন্নয়নের জন্যই তাঁরা বিজেপিকে সমর্থন করছেন । এই বিষয়ে নবগঠিত কনিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতু বিশ্বাস সরকার বলেন, “১১ জন বিজেপি সদস্য জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠ অনুসারে আমরা পঞ্চায়েত গড়েছি । কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক আমাদেরকে সমর্থন করেছে।” তিনি বলেন, “আমরা সকলেরই সমর্থন পেয়েছি। এলাকার সার্বিক উন্নয়ন করতে চাই। চেষ্টা করব সমস্ত রকমের পরিষেবা দিতে। কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক সমর্থন করেছে।” এখনও পর্যন্ত এই নিয়ে বনগাঁর তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন আগেই বলেছেন বিজেপি, কংগ্রেস, সিপিএম সব এক। এটাই তার প্রমাণ।”

এই প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন যে ভাবে তৃণমূলের জেলা সভাপতি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করা ক্রিমিনাল দের দিয়ে ভোট লুট করার চেষ্টা করেছিলেন তাতে তিনি ব্যর্থ হয়েছেন । মানুষ এর জবাব দিয়ে দিয়েছে । তিনি এও বলেন এই পঞ্চায়েত এবার মডেল পঞ্চায়েত হবে ।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন