প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
জন্মাষ্টমী তিথিতে বনগাঁর রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে দেবী দুর্গার কাঠাম পূজোর শুরু: দেখুন ভিডিও বনগাঁর স্বাদমোতী হোটেলে মিলল পচা মাংস ও মেয়াদ উত্তীর্ণ আলু , মিলেছে পোকা-মাকড়! বারবার অভিযানেও বদলাচ্ছে না অস্বাস্থ্যকর ছবি ৪ হাজার টাকার ইলিশ নিয়ে পগারপার মহিলা , মধ্যমগ্রাম মাছের বাজারের এমন কাণ্ডে হতবাক স্থানীয় ব্যবসায়ীরাও মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে বাঙালির আবেগ উস্কে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজোর পরই পুরভোট! আপনার এলাকা কি তালিকায় আছে? আগামিকাল জেলাশাসকদের নিয়ে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন, প্রস্তুতি তুঙ্গে

Ayodhya Ram Mandir: রামলালার মূর্তির ‘প্রাণপ্রতিষ্ঠা’র পর ‘রামজ্যোতি’ প্রজ্বলন করলেন প্রধানমন্ত্রী! প্রদীপের আলোয় ঢাকল সরযূ নদীর তীর

deshersamay

Share article:

দেশের সময় : অযোধ্যায় নব নির্মীয়মাণ রাম মন্দিরে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে মহাসমারোহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ হল রামলালার৷

রামমন্দিরের উদ্বোধন হয়ে গেলেও এখনই সদ্য প্রাণ পাওয়া রামলালার দর্শন করা যাবে না। রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষে সভাপতি মহন্ত নিত্যগোপাল দাস জানিয়ে দিয়েছেন, প্রাণপ্রতিষ্ঠার পরে সোমবার সন্ধ্যারতির পর বিশ্রাম করবেন রামলালা। সাধারণ ভক্তেরা মঙ্গলবার বেলা ১১টা থেকে দর্শন করতে পারবেন। 

প্রধানমন্ত্রী ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠার দিন গোটা দেশে ঘরে ঘরে রামজ্যোতি জ্বালানোর অনুরোধ করে ছিলেন।

এই মতো তিনিও সোমবার সন্ধ্যায় অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার মূর্তির ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের পর ‘রামজ্যোতি’ প্রজ্বলন করলেন।

দিল্লিতে তাঁর বাসভবনেই তিনি ‘রামজ্যোতি’ প্রজ্বলন করেছেন।

‘অকাল দীপাবলি’ পালনের যে ডাক প্রধানমন্ত্রী দিয়েছিলেন, সেটা মূলত পালিত হচ্ছে সরযূ নদীর তীরে। সেখানেও লক্ষ লক্ষ মানুষের সমাগম। রাম কি পৌরীর চাতালেও সাজানো হচ্ছে প্রদীপ। সাধুসন্তদের সঙ্গে সেই কাজে লেগে পড়েছেন অযোধ্যার উৎসবে যোগ দিতে আসা মানুষেরা। আগে থেকেই অযোধ্যা শহরের সব বাড়ি, দোকান, হোটেলের ছাদে গেরুয়া পতাকা লাগানো হয়েছিল। সন্ধ্যায় সর্বত্রই জ্বলছে প্রদীপ।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন