প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

‘আসল তৃণমূল আমরাই, জ্ঞানেশের সঙ্গে কথা বলে স্পষ্ট করলেন ঋতব্রত , অভিষেককে ‘চার্টার্ড ব্যুরোক্র্যাট’ বলে তোপ

deshersamay

Share article:

“আমাদের দলের চেয়ারম্যান শ্রী অরূপ রায়, একদম পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি (লাউড অ্যান্ড ক্লিয়ার)।” বৃহস্পতিবার ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক শেষে স্পষ্ট জানিয়ে দিলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সঙ্গে জানালেন, “একজন ‘চার্টার্ড ব্যুরোক্র্যাট’-এর দ্বারা হাইজ্যাক হয়ে গিয়েছিল দল, যে পার্টি একটা পারিবারিক সম্পত্তিতে, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল— আমরা সবাই মিলে সেই একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছি।”

দুপুর সাড়ে ১২টায় বিরোধী দলনেতা ঋতব্রত ও ১০ বিধায়ককের সময় দিয়েছিল কমিশন। সেই সময়েই পৌঁছে যান তাঁরা। বৈঠকের পর বেরিয়ে ঋতব্রত জানান, সম্প্রতি অরূপ রায়কে চেয়ারপার্সন করে যে কমিটি গঠন করা হয়েছে, সেই বিষয়ে এদিন কমিশনকে অবগত করেছেন বিধায়করা।

এদিন দুপুর সাড়ে ১২টায় বিরোধী দলনেতা ঋতব্রত ও ১০ বিধায়ককের সময় দিয়েছিল কমিশন। সেই সময়েই পৌঁছে যান তাঁরা। বৈঠকের পর বেরিয়ে ঋতব্রত জানান, সম্প্রতি অরূপ রায়কে চেয়ারপার্সন করে যে কমিটি গঠন করা হয়েছে, সেই বিষয়ে এদিন কমিশনকে অবগত করেছেন বিধায়করা। ঋতব্রত বলেন, “কমিশনের ফুল বেঞ্চ ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন। সবটা খতিয়ে দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন। আশা করি, খুব শীঘ্র আমাদের সঙ্গে যোগাযোগ করা হবে।”

দলের প্রতীক বা ফান্ড সম্পর্কে প্রশ্ন করা হলে ঋতব্রত সাফ জবাব দেন, “আমরাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এই প্রশ্নটা আসছে কোথা থেকে?” একইসঙ্গে ঋতব্রত একাধিকবার দাবি করেন, এই দলে যা সিদ্ধান্ত নেওয়ার, তা সমষ্টিগতভাবে নেওয়া হবে, কেউ একা নেবে না।
তাঁর কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস যে দিনের পর দিন পরিবারতন্ত্রে পরিণত হয়েছে। সেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াই হবে। পরিবারতন্ত্র বাংলার মানুষ সমর্থন করে না।’

একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে কটাক্ষ করেন ঋতব্রত। তিনি বলেন, “দলের কাছে ৪ টাকা থাকলে, ১ টাকা খরচ হয়েছে চার্টার্ড বিমানে। যারা বালি চুরি করেছে, কয়লা চুরি করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিৎ।”

কমিশনের দ্বারস্থ হওয়ার পর এই লড়াই আদালতে গড়াবে কি না, তা নিয়ে এখনই মুখ খুলতে চাননি ঋতব্রত। শুধু এটুকুই বলেছেন যে, “আজ আমরা নির্বাচন কমিশনে এসেছি, তাই আদালতের প্রশ্ন আজ উঠছে না। সময় এলে তা দেখা যাবে।” 

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন