প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•নন্দীগ্রামে গেরুয়া ঝড়! দুই কেন্দ্রেই অনেক এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে কংগ্রেস, রেজিনগরে প্রধান বিরোধী কে? •কারও হাতে রং, কারও হাতে তুলি, কেউ ছুটছেন মাটি নিয়ে ! থিম থেকে সাবেকিয়ানা, প্রতিবাদ থেকে ভিন স্রোতের ভাবনা, বনগাঁ স্টেশন পাড়া ভারত সংঘে: দেখুন ভিডিও •প্রয়াত নানা পাটেকর !প্রবীণ অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর •‘উই উইল ডু ইট’, প্রশাসক পদে ২৫ বছর পূর্তিতে নয়া স্লোগান তুললেন মোদী , ২০৪৭-এ বিকশিত ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর , দেশবাসীকে দিলেন তিনটি টার্গেট •‘রেকর্ড হবে নন্দীগ্রামে’, টোটোয় চড়ে ভোট দিয়ে এসে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু , রেজিনগরে গ্রেফতার হুমায়ুন, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের

ART EXHIBITION:” শৈল্পিক ক্যানভাস ” আর্টিস্ট গ্রুপের তুলির টানে মাধব স্মরণ বনগাঁয় : দেখুন ভিডিও

deshersamay

Share article:

রিয়া দাস, বনগাঁ: মনের জোর আর আত্মবিশ্বাসের ওপর ভর করে রঙের জাদুকর হয়ে উঠেছিলেন তিনি৷
অদম্য জেদের ওপর বাজি রেখে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই চালিয়ে গিয়েছেন নিরন্তর।

২০২১ সালে ২৩ ডিসেম্বর ৬৪ বছর বয়সে সিরোসিস অফ লিভার নামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷ তবে তাঁর মৃত্যু দিনকে মনে রাখতে চান না তাঁর প্রিয় ছাত্র-ছাত্রীরা৷ তাঁদের কথায় কোন শিল্পীর মৃত্যু হয় না৷তাঁদের প্রিয় মাধবচন্দ্র নাথ স্যারের তুলির আঁচড় আজও তাঁদের মনের গভীরে টানে৷ সেখান থেকেই নতুন ছবির সৃষ্টি৷ আর সেই সব ছবি দিয়েই তাঁদের আর্টিস্ট গ্রুপের সদস্য-সদস্যারা শৈল্পিক ক্যানভাসের উদ্যোগে বনগাঁ পাবলিক লাইব্রেরি এন্ড টাউন হলে রিডিং রুমে তিন’দিনের চিএ প্রদর্শনীর আয়োজন করেছেন ৷

” শৈল্পিক ক্যানভাস ” আর্টিস্ট গ্রুপ চিত্র শিল্পী মাধব চন্দ্র নাথের ম্মরণে , শিল্পীর জন্মদিন উপলক্ষে শনিবার দুপুরে বনগাঁর টাউনহলে পাবলিক লাইব্রেরি রিডিং রুমে এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রয়াত শিল্পীর স্ত্রী অনুরাধা নাথ ও বর্ষীয়ান শিল্পী মনোজ বিশ্বাস ৷ উপস্থিত ছিলেন বনগাঁর প্রথিতযশা চিত্রশিল্পীরা৷ দেখুন ভিডিও

অভাবনীয় ভাবে সারা ফেলেছে শিল্পী মাধবচন্দ্র নাথ স্মরণে ” শৈল্পিক ক্যানভাস ” আর্টিস্টগ্রুপ পরিচালিত তিনদিন ব্যাপী ছবি প্রদর্শনী।আগামী দিনে এই মাধব ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শৈল্পিক ক্যানভাস আর্টিস গ্রুপের সদস্য-সদস্যারা দৃঢ সংকল্প বদ্ধ৷

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন