Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Art Exhibition বিড়লা অ্যাকাডেমি অব আর্ট অ্যান্ড কালচারে  RAD এর বার্ষিক চিত্র প্রদর্শনী দেখুন ভিডিও

deshersamay

Share article:
সৃজিতা শীল কলকাতা

কলকাতার বিড়লা অ্যাকাডেমি অফ্ আর্ট এন্ড ক্যালচার এ অনুষ্ঠিত হচ্ছে Reflection of another day অর্থাৎ RAD – এর সমস্ত সদস্যদের বার্ষিক চিত্র প্রদর্শনী । এই প্রদর্শনী গত ৫ মার্চ থেকে শুরু হয়েছিল , চলে ১০ মার্চ পর্যন্ত। দেখুন ভিডিও

এই প্রদর্শনীতে RAD – এর ৩০জন সদস্য অংশ গ্রহণ করেছিলেন । বিশিষ্ট চিত্র শিল্পী সনাতন দিন্দার ছবিও প্রদর্শিত হয়েছে এই প্রদর্শনীতে ।এই প্রদর্শনীর প্রধান আকর্ষণ পুষ্পেন রায়ের তৈরী বর্তমান Al প্রযুক্তির সাহায্যে ভিডিও আর্ট, যা QR Code Scan করলেই ভিডিও দেখা যাবে, এই অভিনব আর্টফর্ম সকলের নজর কেড়েছে।

এছাড়াও আরো অনেক শিল্পীদের সৃষ্টি নজর কেড়েছে দর্শকদের । নানান রঙের তুলির টানে সৃজনশীলতা ফুটে উঠেছে শিল্প কর্মের মাধ্যমে । এই ছবি গুলি কেবল মাত্র রঙিন নকশা বা ছক নয় এই শিল্পীর ছবি গুলি মানুষকে ভাবায়। চমকপ্রদ রঙ ব্যবহৃত ছবিগুলির দিকেতাকিয়ে থাকলে, দর্শকের কাছে নানা আকারের, নানা রূপকে মোড়া অনেক গল্প মূর্ত হয়ে ওঠে। প্রতিটি ছবি শিল্পীর দক্ষ তুলির টানে সম্পূর্ন অন্য মাত্রা পেয়েছে যা সকলের অন্তরে দাগ কেটেছে ।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন