প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

Army Jawan Death: লাদাখে গভীর খাদে গিয়ে পড়ল সেনার গাড়ি! ন’জনের মৃত্যু

deshersamay

Share article:

দেশের সময় ওয়েব ডেস্কঃ ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেলে লাদাখে ।লাদাখে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি পড়ল রাস্তা ধারে গভীর খাদে। সেনাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনাই জানিয়েছে,  এই দুর্ঘটনার জেরে ৯ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। লে থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে কিয়ারিতে শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

এই ঘটনা নিয়ে ভারতীয় সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে,লাদাখের নয়মা জেলায় এই দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, সেনার গাড়িটি কারু গ্যারিসন থেকে কিয়ারি যাচ্ছিল। ওই জায়গা লে-র কাছে। সেখানেই কিয়ারিতে ঢোকার ৭ কিলোমিটার আগে পিচ্ছিল রাস্তা থেকে পিছলে খাদে গিয়ে পড়ে সেনার গাড়ি। ওই গাড়িতে ১০ জন জওয়ান ছিলেন বলে খবর মিলেছে। ৯ জনেরই মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজন ভর্তি হাসপাতালে।

এই ঘটনার খবর ছড়াতেই শোক প্রকাশ করেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিয়াল। টুইটে তিনি লিখেছেন, “লাদাখে ভয়াবহ দুর্ঘটনায় ভারতের সাহসী সেনা জওয়ানদের মৃত্যুতে আমি শোকাহত। মৃতদের পরিবারের পাশে কঠিন সময়ে থাকতে হবে। আহতের আরোগ্য কামনা করি।”

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন