প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Anubrata Mandal: বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের ফের ১৪ দিনের জেল হেফাজত , জামিনের আবেদন খারিজ সিবিআই আদালতে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন ফের খারিজ করে দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ফের ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হল তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে। এই নিয়ে দু’দফায় জেল হেফাজত হল গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতার। ২১ সেপ্টেম্বর ফের তাঁকে আদালতে তোলা হবে।

প্রথমে দু’দফায় সিবিআই হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। তারপর তাঁকে ১৪ দিনের জেল হেফাজত পাঠানো হয়। এদিন আরও এক দফায় ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হল কেষ্ট মণ্ডলকে।

এদিন জেল থেকে বার করে অনুব্রতকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময়ে তাঁকে জিজ্ঞেস করা হয় শরীর কেমন আছে? জবাবে অনুব্রত বলেন,’ভাল নাই।’ অনুব্রতর শারীরিক অবস্থার কারণ দেখিয়ে এদিন জামিনের আবেদন করেছিলেন আইনজীবীরা। কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছে।

বুধবারের শুনানিতে সিবিআই একাধিক নথি পেশ করেছে। তাতে অনুব্রতর আরও সম্পত্তির কাগজপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এরমধ্যে গরু পাচার মামলার তদন্ত সূত্রে বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর সঙ্গে অনুব্রতর সম্পর্কের বিষয়েও একাধিক তথ্য এদিন আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। শুনানি শেষে অনুব্রতকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আসানসোলের স্পেশাল সিবিআই কোর্ট।

জানা গিয়েছে, এদিন আদালতে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের সওয়াল জবাব পর্ব চলে। অনুব্রত মণ্ডলের হয়ে আইনজীবী ফারুক রেজ্জা আদালতে সওয়াল জবাব করেন। যেকোনও শর্তে কেষ্টর জামিনের আবেদন করেছিলেন তিনি। আদালতের তরফে যা নির্দেশ দেওয়া হবে সবটাই মেনে চলবেন অনুব্রত এই দাবিই জানিয়েছিলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী।

এরপর বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআই আইনজীবীর কাছে জানতে চান যে তদন্ত ঠিক কতদূর এগিয়েছে এবং গরু পাচার কাণ্ডের সঙ্গে ঠিক কিভাবে জড়িত রয়েছেন অনুব্রত মণ্ডল। সিবিআই আইনজীবী কালীচরণ বিশ্বাস জানান কাস্টমস অফিসারদের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে এবং সেখানে অফিসাররা স্বীকার করেছেন সীমান্তে বেশ কিছু মানুষদের তরফে হুমকি দেওয়া হয়েছে অফিসারদের। সেই ঘটনার সঙ্গে জড়িত আছেন বীরভূমের বেতাজ বাদশা।

এরপরই অনুব্রতকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামী ২১ সেপ্টেম্বর ফের তাঁকে পেশ করা হবে আদালতে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন