Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Anubrata Mandal : ফের অনুব্রত মণ্ডলকে সিবি আইয়ের নোটিস

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে সোমবার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলেছিল সিবিআই। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে এদিনের হাজিরা এড়িয়ে গিয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি। তারপর ফের তাঁকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি।

সিবিআই সূত্রে খবর, আগামী ২৫ ফেব্রুয়ারি অনুব্রতকে ডেকে পাঠানো হয়েছে।
এর আগে ২০২১ সালের এপ্রিল মাসে অনুব্রতকে নোটিস দিয়েছিল সিবিআই। সেই সময়ে নির্বাচনী ব্যস্ততার কথা জানিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন কেষ্ট। এদিন ফের হাজিরা এড়ালেন তিনি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তৃতীয় দিনেও তিনি নিজাম প্যালেসে না এলে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হবে।

অনুব্রতকে নোটিস পাঠানো নিয়ে সম্প্রতি ক্ষোভ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, কেষ্ট বেচারা অসুস্থ, ওকেও নোটিস দিচ্ছে। তারপর দেখা গিয়েছিল পিজি হাসপাতালে গিয়ে শারীরিক পরীক্ষা করাচ্ছেন বীরভূমের এই অবিসংবাদী তৃণমূল নেতা।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন